NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মা হতে চেয়েছিলেন শেফালি, হয়নি ইচ্ছা পূরণ


খবর   প্রকাশিত:  ২৯ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

মা হতে চেয়েছিলেন শেফালি, হয়নি ইচ্ছা পূরণ

‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে অভিনেত্রীর পরিবার, অনুরাগী, বন্ধুবান্ধব এবং বি টাউন গভীরভাবে শোকাহত। গতকাল রাতে ৪২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শেফালি। তবে তার মৃত্যুর কারণ এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। এ মৃত্যুর ঘটনায় তদন্তে নেমেছে ফরেন্সিক দল ও মুম্বাই পুলিশ।

 

 

এদিকে অভিনেত্রীর সম্পর্কে তার বন্ধুরা বলছেন, শেফালি ভীষণ প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। বাচ্চাদের ভীষণ পছন্দ করতেন এবং নিজেও বহুবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অভিনেত্রী ও তাঁর স্বামী পরাগ একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার সিদ্ধান্তও নিয়েছিলেন কিন্তু দত্তক নেওয়ার প্রক্রিয়া এত দীর্ঘ ছিল যে, আর জীবিত থাকা অবস্থায় তাঁর এই ইচ্ছা পূরণ হল না। 

ছোটবেলা থেকেই তাঁর মাথায় সন্তান দত্তক নেওয়ার ধারণা ছিল বলে জানিয়েছেন অভিনেত্রীর বাবা।

শেফালি তার এক সাক্ষাৎকারে বলেছিলেন যে, তাঁর বাবা চেয়েছিলেন সন্তান দত্তক নেওয়ার আগে তিনি নিজেই যেন প্রথম সন্তানের জন্ম দেন। এরপর তিনি যেন আরও একটি সন্তান দত্তক নেন। 

 

এক সাক্ষাৎকারে সন্তান দত্তক নেওয়ার পর বাবা ও স্বামীর প্রতিক্রিয়ার কথা জানিয়েছিলেন শেফালি। অভিনেত্রী বলেছিলেন, ‘বাবাকে রাজি করানো সহজ ছিল না।

আমার বাবা বলেছিলেন যে আমার প্রথম সন্তানটি আমার নিজের হওয়া উচিত। তারপর আমি আরও একটি শিশুকে দত্তক নিতে পারি। আমি পরাগকে বলেছিলাম যে আমি একটি শিশুকে দত্তক নিতে চাই যাতে তাঁকে আরও ভালো ভবিষ্যৎ উপহার দেওয়া যায়। যখন আমি পরাগকে একথা বলেছিলাম, ও রাজি হয়েছিল এবং জানিয়েছিল যে এই সিদ্ধান্তে ও আমার পাশে আছে।’

 

শেফালি আরও জানিয়েছিলেন যে, তিনি দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন তবে এটি দুই থেকে তিন বছর সময় নিতে পারে।

তাঁর কথায়, ‘ভারতে দত্তক নেওয়ার প্রক্রিয়া এত সহজ নয়। আমরা প্রক্রিয়া শুরু করেছিলাম, কিন্তু লকডাউনের কারণে তা থমকে গিয়েছিল। দত্তক নেওয়ার প্রক্রিয়াটি সাধারণত দুই থেকে তিন বছর সময় নেয়।’ 

 

শেফালিকে প্রায়ই শিশুদের সঙ্গে ছবি শেয়ার করতে দেখা যেত। খুব চেয়েছিলেন মা হতে কিন্তু তাঁর সেই ইচ্ছা আর পূরণ হলো না।