NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৫, ১০:০৬ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে বাস ও ট্রাকের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া হাইওয়ে থানার পাশে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে দুইজন প্রাণ হারান।

হাসপাতালে নেওয়ার পর আরো দুইজন মারা যান। এ ঘটনায় আহত ১৪ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হামদান এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস যশোর থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চরমোনাইর সমাবেশে অংশ নিতে যাচ্ছিল। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনাস্থলে এলে বাসটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এ হতাহতের ঘটনা ঘটে। 

 

হাসারা হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদির জিলানী বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।