NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দিলজিতের সিনেমা বিতর্কে সোনাক্ষীর কড়া জবাব


খবর   প্রকাশিত:  ২৮ জুন, ২০২৫, ১০:০৬ এএম

দিলজিতের সিনেমা বিতর্কে সোনাক্ষীর কড়া জবাব

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ভিন্ন ধর্মে বিয়ে করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। তার স্বামী জহির ইকবাল মুসলিম। সোনাক্ষীর বিয়েতে তাই অনুপস্থিত ছিলেন তার দুই ভাই। ভারতের পহেলগাঁমে নিরাপরাধ পর্যটকদের উপর হামলার কড়া নিন্দা করেছিলেন অভিনেত্রী।

হামলার ঘটনার পরেই ভারত-পাকিস্তানের শিল্পীদের সাংস্কৃতিক আদানপ্রদানও বন্ধ হয়ে যায়। সম্প্রতি দিলজিৎ দোসাঞ্জের ‘সর্দারজি ৩’ সিনেমা নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। কারণ সিনেমার নায়িকা হানিয়া আমির, যিনি পাকিস্তানি অভিনেত্রী। ভারতে এ সিনেমা মুক্তি নিষিদ্ধ হয়েছে। পাকিস্তানের শিল্পীরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন, পক্ষ নিয়েছেন দিলজিতের। এবার পাকিস্তানি শিল্পীদের পাল্টা উত্তর দিলেন সোনাক্ষী!

 

সিনেমার নায়িকা হানিয়া আমিরের অসংখ্য ভক্তও রয়েছে ভারতে। তারাও এ সিনেমা নিয়ে বেশ উচ্ছ্বসিত। কিন্তু পাকিস্তানি অভিনেত্রী ‘অপারেশন সিঁদুর’র সমালোচনা করায় বিষয়টি সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নেয়। তার অভিনীত ‘সর্দারজি ৩’ সিনেমা নিষিদ্ধের দাবি ওঠে।

গত ১১ জুন সেন্সর বোর্ডের কাছে এফডব্লিউআইসিই এ সিনেমাকে ছাড়পত্র না দেওয়ার আবেদন জানায়। শেষ পর্যন্ত সিনেমাটি ছাড়পত্র পায়নি। দিলজিৎ নিজেই জানিয়েছেন, এ সিনেমা শুধু আন্তর্জাতিক ক্ষেত্রে মুক্তি পাবে।

 

 

 

পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও লাহোরের মতো শহরে মুক্তি পেয়েছে এ পাঞ্জাবি সিনেমা। অনেক পাকিস্তানি অভিনেতা দিলজিতের পক্ষ নিয়েছেন। এ প্রসঙ্গে সোনাক্ষীর কড়া জবাব ‘তারা কি ভারতের শিল্পীদের তাদের দেশে কাজ করতে দেন? আমি আমার দেশের সার্বভৌমত্ব এবং দেশের সিদ্ধান্তের পক্ষে।’