NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

১২টি পুরস্কারপ্রাপ্ত যে সিনেমায় অভিনয় করতে চাননি আমির


খবর   প্রকাশিত:  ২৫ জুন, ২০২৫, ১০:০৬ এএম

১২টি পুরস্কারপ্রাপ্ত যে সিনেমায় অভিনয় করতে চাননি আমির

যে সিনেমায় আমির খান অভিনয় করতে চাননি সেটি দিয়েই তিনি জিতেছিলেন সেরা অভিনেতার পুরস্কার। সিনেমাটি ঘুরিয়ে দিয়েছিল তার ক্যারিয়ারের মোড়টাও।

‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনীত এ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৬ সালে। সিনেমার নাম ‘রাজা হিন্দুস্তানি’। এ সিনেমাটি বক্স অফিসে এটতাই ঝড় তুলেছিল যে সে সময়ে আয়ের সব রেকর্ড ভেঙে দেয়।

 

১২টি পুরস্কারপ্রাপ্ত যে সিনেমায় অভিনয় করতে চাননি আমির‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার একটি দৃশ্য।

‘রাজা হিন্দুস্তানি’ সিনেমাটিতে আমির খানের বিপরীতে কারিশমা কাপুরকে অভিনয় দেখা গেছে। দুজনই পুরস্কার পেয়েছিলেন এতে অভিনয়ের জন্য।

 

‘রাজা হিন্দুস্তানি’ ছবির জন্য ফিল্মফেয়ারে আমির খান শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। ‘রাজা হিন্দুস্তানি’ হয় সেরা চলচ্চিত্র। কারিশমা কাপুর পান সেরা অভিনেত্রীর পুরস্কার। নানা ক্যাটাগরিতে মোট ১২টি পুরস্কার লাভ করে সিনেমাটি।

১২টি পুরস্কারপ্রাপ্ত যে সিনেমায় অভিনয় করতে চাননি আমির‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার একটি দৃশ্য।

‘রাজা হিন্দুস্তানি’ সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব শুরুতে আমির প্রত্যাখ্যান করেছিলেন। পরে সিনেমার নির্মাতা আমির খানকে অনেক বুঝিয়ে রাজি করান।

 

 

 

কারিশমার আগে এ সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল ঐশ্বরিয়া রাইকে। তিনিও এতে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। বিশ্ববিখ্যাত ‘ভোগ’ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া রায় বলেছিলেন, ‘মিস ইন্ডিয়া’য় অংশ না নিলে ‘রাজা হিন্দুস্তানি’ আমার প্রথম সিনেমা হতো।’