NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, নিন্দা আমিরাতের


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, নিন্দা আমিরাতের

ইরানের ইসলামি বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) কর্তৃক কাতারের গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটি ‘আল উদেইদ’-এ হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। 

সোমবার (২৩ জুন) রাতে এই হামলার পরপরই আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে- এটি কাতারের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ সনদের গুরুতর লঙ্ঘন।

আইআরজিসি'র পক্ষ থেকে জানানো হয়, ‘Operation Tidings of Victory’ নামের এই হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ঘাঁটি। হামলায় ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

 

 

তবে কাতার সরকারের দাবি, হামলার লক্ষ্যবস্তু আল উদেইদ বিমানঘাঁটির আশেপাশে সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি।

সংযুক্ত আরব আমিরাত তার বিবৃতিতে জানায়- আমিরাত কাতারের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সার্বভৌম অধিকারের প্রতি পূর্ণ সমর্থন জানায়। এমন হামলা কেবল আন্তর্জাতিক শৃঙ্খলা বিনষ্টই নয়, বরং আঞ্চলিক শান্তির জন্যও হুমকি।

হামলার পর তাৎক্ষণিকভাবে কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত নিজ নিজ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে।

আঞ্চলিক উত্তেজনার পারদ দ্রুত ঊর্ধ্বমুখী হওয়ায় উপসাগরীয় দেশগুলো সতর্ক অবস্থান নেয়।

 

কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়- এই হামলা ছিল সরাসরি কাতারের সার্বভৌমত্বে হস্তক্ষেপ। আন্তর্জাতিক আইনের আলোকে আমরা উপযুক্ত প্রতিক্রিয়ার অধিকার সংরক্ষণ করি।

উল্লেখ্য, কাতারের আল উদেইদ ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা যেখানে কয়েক হাজার মার্কিন সেনা অবস্থান করছে।

সূত্র:  খালিজ টাইমস, গালফ নিউজ।