NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শাকিবকে সম্মান জানিয়ে যা বললেন বাঁধন


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

শাকিবকে সম্মান জানিয়ে যা বললেন বাঁধন

ঢালিউড সুপারস্টার শাকিব খান। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্রে রাজত্ব করে যাচ্ছেন। তার সিনেমা মানেই হলে দর্শকের উপচে পড়া ভিড়। এবার প্রতি ভালোবাসার কথা জানালেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সোমবার (২৩ জুন) নিজের সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে শাকিব খানের প্রশংসা করে বাঁধন লেখেন, ‘আমার জীবনে বহু মানুষ আছেন যারা আমাকে অনুপ্রাণিত করেছেন। এর মানে এই নয় যে, আমি তাদের সব মতের সঙ্গে একমত। কিন্তু তাদের জীবনের কিছু দিক, মানসিক দৃঢ়তা, সিদ্ধান্ত আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। ঠিক তেমন একজন হচ্ছেন আমাদের সুপারস্টার শাকিব খান।’

 

তিনি আরও বলেন, ‘শাকিব খান যেভাবে নিজেকে তৈরি করেছেন, তার জন্য আমি শ্রদ্ধা জানাই। এমন তারকাখ্যাতি অর্জন করা সহজ নয়। এটা সম্ভব হয় বছরের পর বছর কঠোর পরিশ্রম আর নিজের কাজের প্রতি গভীর ভালোবাসা থাকলে। তার এই অধ্যবসায় ও অঙ্গীকারই তাকে আজকের শাকিব বানিয়েছে। তাই তার প্রতি আমার আন্তরিক সম্মান।’

শাকিব খানকে ঘিরে দর্শকদের নিঃশর্ত ভালোবাসার কথাও উল্লেখ করেন বাঁধন। তিনি লেখেন, ‘মানুষ তাকে যেভাবে নিঃশর্ত ভালোবাসে, সেটাই সবচেয়ে বড় অর্জন। আমি বিশ্বাস করি, খ্যাতির সঙ্গে দায়িত্বও বাড়ে। আমার ধারণা, শাকিব সেটা গভীরভাবে উপলব্ধি করেন। তার সব কাজের জন্য শুভকামনা রইল।’

 

এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘তাণ্ডব’। দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ছবিটি। এতে শাকিব খানের সঙ্গে আরও অভিনয় করেছেন সাবিলা নূর, সিয়াম আহমেদ, আফরান নিশো, রোজী সিদ্দিকী, এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু ও কাজী রাকায়েত।

 

 

 

অন্যদিকে ঈদের উৎসবে মুক্তি পেয়েছে বাঁধনেরও সিনেমা ‘এশা মার্ডার’। এটি পরিচালনা করেছেন সানী সানোয়ার। এতে বাঁধন অভিনয় করেছেন পুলিশ অফিসারের চরিত্রে।