NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সফল অস্ত্রোপচারের পরদিন চলে গেলেন পিয়ার বাবা


খবর   প্রকাশিত:  ২৪ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

সফল অস্ত্রোপচারের পরদিন চলে গেলেন পিয়ার বাবা

বাবা হারালেন মডেল-অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। আজ (২৩ জুন) সোমবার সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। পিয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

পিয়ার বাবা মাহমুদ হাসান চৌধুরী খুলনার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গতকাল তার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়। বাবার মৃত্যুর খবর পেয়ে খুলনার উদ্দেশে রওনা হয়েছেন অভিনেত্রী। জানা গেছে, কাল মঙ্গলবার সকাল ৮টায় নগরীর শামসুর রহমান রোডে বাসভবনের সামনে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে, দাফনও হবে স্থানীয় গোরস্থানে।

 

বাবার কোলে ছোট্ট পিয়া

সহধর্মিনী মাহবুবা চৌধুরী, দুই মেয়ে জেবুন্নেসা কেয়া ও পিয়া জান্নাতুল, এক ছেলে মাহবুব আবদুল্লাহ চৌধুরী, নাতী অ্যারেস ফারুক হাসান, নাতনী জুরাইরিয়া ও পরিবার-পরিজনসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন মাহমুদ হাসান চৌধুরী। পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

 

 

 

২০০৭ সালে মিস বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হন তিনি। পরের বছর থেকে র‌্যাম্প মডেল হিসেবে কর্মজীবন শুরু করেন। বেশ কিছু ব্র্যান্ডের টিভিসিতে কাজ করে পরিচিতি পেয়ে যান পিয়া। ২০১২ সালে ‘চোরাবালি’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। অভিনয়, সঞ্চালনা ছাড়াও পিয়া আইন পেশায় যুক্ত। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী।