NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মুক্তির দ্বিতীয় দিন বক্স অফিসে সাড়া ফেলেছে ‘সিতারে জামিন পার’


খবর   প্রকাশিত:  ২৩ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

মুক্তির দ্বিতীয় দিন বক্স অফিসে সাড়া ফেলেছে ‘সিতারে জামিন পার’

আমির খানের সিনেমা ‘সিতারে জামিন পার’ মুক্তির প্রথমদিন (২০ জুন) বাণিজ্যিকভাবে ভালো করতে পারেনি। শনিবার (২১ জুন) তা কাটিয়ে উঠেছে সিনেমাটি। মনে করা হচ্ছে চলতি বছর এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা ভিকি কৌশলের ‘ছাবা’ সিনেমাকেও ছাড়িয়ে যাবে।

‘সিতারে জামিন পার’ সিনেমাটি মুক্তির প্রথমদিনে বক্স অফিস কালেকশন ছিল ১১.৫ কোটি রুপির ঘরে। যা ‘লাল সিং চাড্ডা’র থেকেও কম। এ ফলাফল কিছু হতাশ করেছিল। কম-বেশি সবাই ভেবেছিলেন আশানুরূপ ফল হয়তো করতে পারবে না আমিরের এ সিনেমা। তবে সেই ভাবনা উড়িয়ে দিয়ে পরিপূর্ণমাত্রায় নিজের দক্ষতা বুঝিয়ে দিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।

 

‘সিতারে জামিন পার’ সিনেমাটি দ্বীতিয় দিনে মোট আয় করেছে ৪৫৫ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৬৪২ কোটি টাকারও বেশি। এ সিনেমার টিকিট বুকিং প্রায় ৮৮.৮ শতাংশ বেড়েছে। শুধু তাই নয়, অক্ষয় কুমারের সিনেমা ‘হাউজফুল ৫’র চেয়ে ৪৫ হাজার টিকিট বেশি বিক্রি হয়েছে আমিরের সিনেমার। অন্যদিকে পিছনে ফেলে দিয়েছে বক্স অফিসে অজয় দেবগণের ‘রেড ২’ সিনেমাকেও।

তবে সিনেমার বক্স অফিস সংগ্রহের দিক থেকে পিছিয়ে থাকলেও এ সিনেমার দর্শকরা বলছেন তারা নাকি এটি দেখে আনন্দ পেয়েছেন। সিনেমায় দেখা যাবে আমির খানের পাশাপাশি জেনেলিয়া দেশমুখকে। একইসঙ্গে দশজন বিশেষ চাহিদা সম্পন্ন অভিনেতা-অভিনেত্রীর এ সিনেমার হাত ধরে চলচ্চিত্র দুনিয়ায় অভিষেক ঘটেছে। আপাতত সপ্তাহ শেষে আমিরের সিনেমা বক্স অফিসে কতটা সাফল্য পায় তা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন চলচ্চিত্রবোদ্ধারা।

 

 

 

তবে সিনেমার বক্স অফিস কালেকশনের দিক থেকে প্রথমদিন যতই পিছিয়ে থাকুক না কেন ‘সিতারে জমিন পর’ দেখে দর্শক বলেছিলেন তারা এ সিনেমা দেখে বেশ আনন্দ পেয়েছেন। সিনেমায় আমির খানের পাশাপাশি রয়েছেন জেনেলিয়া দেশমুখ। এছাড়াও বাড়তি পাওনা এ সিনেমায় একইসঙ্গে দশজন বিশেষ চাহিদা সম্পন্ন অভিনেতা-অভিনেত্রীর অভিনয়। সিনেমাটির হাত ধরে তাদের চলচ্চিত্র জগতে যাত্রা শুরু হয়েছে।