NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

নিউইয়র্কে অভিনেত্রী রুনা খান


খবর   প্রকাশিত:  ২০ জুন, ২০২৫, ০৯:০৬ পিএম

নিউইয়র্কে অভিনেত্রী রুনা খান

হাকিকুল ইসলাম খোকন,  সাধারণত ঈদ এলেই অবসর সময় কাটাতে ব্যস্ত থাকেন দেশের অনেক তারকারাই। সেক্ষেত্রে ব্যতিক্রম নন অভিনেত্রী রুনা খানও। তাই তো এবার নিজেকে ছুটির আমেজে রেখে পাড়ি দিয়েছেন নিউইয়র্কে। মপখানে পরিবার নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
বছরজুড়ে কাজের ব্যস্ততায় ডুবে ছিলেন রুনা খান। এবার ঈদেই মুক্তি মিলছে সেগুলোর। দর্শকেরা তাকে দেখার অপেক্ষায় থাকলেও ঈদের ছুটি নিজের মতো করেই উপভোগ করছেন তিনি। 
গত ৬ জুন নিজের ফেসবুক প্রোফাইলে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন রুনা খান। ছবিগুলোতে দেখা যাচ্ছে, জানালার পাশে দাঁড়িয়ে নানা পোজে দাঁড়িয়ে রোদের স্পর্শ নিচ্ছেন অভিনেত্রী। কোনো সাজসজ্জা নয়, নিজেকে ধরা দিয়েছেন নো মেকআপ লুক-এ। হালকা রঙের ম্যাক্সি, খোলা চুল- সব মিলিয়ে ছিলেন ঘরোয়া পোশাকেই। এছাড়াও সুকৌশলে নিজেকে আবেদনময়ী করে তোলারও চেষ্টা করেন অভিনেত্রী। 
ছবির ক্যাপশনে রুনা লিখেছেন, ‘শুভ সকাল ম্যানহাটন’, সঙ্গে যোগ করেছেন কিছু হ্যাশট্যাগ। তাতেই স্পষ্ট করেন, ছুটি কাটাতে পরিবারের সঙ্গেই রয়েছেন রুনা। আর সে সময় নো মেকআপ লুকে রৌদ্রস্নান করছিলেন অভিনেত্রী। 
সম্প্রতি মুক্তি পেয়েছে অমিতাভ রেজার ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’, যেখানে রুনা খানের অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত আরো দুটি প্রজেক্ট- ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’ ও সিনেমা ‘নীলপদ্ম’। এসব কাজ শেষে খানিকটা বিশ্রাম নিতে এই সফর বলে ধারণা। তবে তার শেয়ার করা ছবিগুলো ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসাও কুড়িয়েছে বেশ।