NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জয়ে ক্লাব বিশ্বকাপ শুরুর আনন্দ ম্যানসিটির, লাল কার্ডে দুঃখ


খবর   প্রকাশিত:  ১৯ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

জয়ে ক্লাব বিশ্বকাপ শুরুর আনন্দ ম্যানসিটির, লাল কার্ডে দুঃখ

জয় দিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করেছে ম্যানচেস্টার সিটি। বুধবার মরক্কোর ক্লাব উইদাদ কাসাব্লাঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানের সহজ জয় পেয়েছে পেপ গার্দিওলার দল।

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে তীব্র গরমের মধ্যে ম্যানসিটির হয়ে গোল করেন ফিল ফোডেন ও জেরেমি ডকু। কিছু শেষ মুহূর্তে রিকো লুইস লাল কার্ড দেখলে হতাশ হয় ম্যানসিটি।

 

গার্দিওলা এই ম্যাচে বেশ কিছু মূল খেলোয়াড়কে বিশ্রাম দেন। আরলিং হালান্ড, রদ্রি, রুবেন দিয়াজ, বার্নার্ডো সিলভা, ইয়োসকো গার্দিওল ও জন স্টোনস বেঞ্চে বসে ছিলেন। তবুও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি মাত্র দুই মিনিটেই গোলের খাতা খুলে ফেলে।

ব্রাজিলিয়ান তারকা সাভিনহোর ক্রস উইদাদের গোলরক্ষক মেহদি বেনাবিদ ঠেকিয়ে দিলে তা ফিল ফোডেনের সামনে পড়ে। সুযোগ পেয়ে দারুণ এক ফার্স্ট-টাইম শটে বল জালে পাঠিয়ে ম্যানসিটিকে এগিয়ে দেন ইংলিশ তারকা মিডফিল্ডার।

 

৪২ মিনিটে ফোডেনের নেওয়া কর্নার থেকে ডকু দুর্বল উইদাদ রক্ষণকে ফাঁকি দিয়ে দুর্দান্ত ভলিতে ম্যানসিটির ব্যবধান দ্বিগুণ করেন।

৮৮ মিনিটে রিকো লুইস একটি বাজে ট্যাকলের কারণে সরাসরি লাল কার্ড দেখেন। ফলে ১০ জন নিয়ে খেলা শেষ করে ম্যানসিটি।

এই ম্যাচে গ্রীষ্মকালীন উইন্ডোতে নতুন চুক্তি করা রায়ান চেরকি ও টিজিয়ানি রেইজেন্ডার্স ম্যানসিটির জার্সিতে অভিষেক করেন।

 

প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও উইদাদ আত্মবিশ্বাস হারায়নি। পাল্টা আক্রমণে বেশ কয়েকবার ম্যানসিটিকে বিপদে ফেলে। ১৫ মিনিটে ক্যাসিয়াস মাইলুলা মাঝমাঠ থেকে দুর্দান্ত শটে গোল করার চেষ্টা করেন, যা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এছাড়া আরও কিছু আক্রমণ করে মরক্কান ক্লাবটি।

 

 

 

ম্যানসিটির দ্বিতীয় গোলের কিছুক্ষণ পর এক প্রাণী অধিকারকর্মী মাঠে ঢুকে পড়েন। মরক্কোতে কুকুর ও বিড়ালের প্রতি নির্যাতনের প্রতিবাদ জানান তিনি। নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যান।