NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

‘শান্ত অনেকদিন ধরেই ভালো খেলছে’ ডাবল সেঞ্চুরি দেখতে চান মুশফিক


খবর   প্রকাশিত:  ১৮ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

‘শান্ত অনেকদিন ধরেই ভালো খেলছে’ ডাবল সেঞ্চুরি দেখতে চান মুশফিক

মুশফিকুর রহিমন আর নাজমুল হোসেন শান্ত। দুজনই পেয়েছেন সেঞ্চুরি। দুজনই আছেন অপরাজিত। ফলে গল টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। দিন শেষ করেছে ৩ উইকেটে ২৯২ রান নিয়ে।

বাংলাদেশের এই দারুণ দিনে প্রথমে সেঞ্চুরি ছুঁয়েছেন শান্ত। অপরপ্রান্তে মুশফিকুর রহিমের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে অনেকে ভিমড়ি খেতে পারেন, সেঞ্চুরিটা করলেন কে! মুশফিক নিজেও অবশ্য পরে সেঞ্চুরি তুলে নিয়েছেন। দিনশেষে শান্ত ১৩৬ আর মুশফিক অপরাজিত ১০৫ রানে।

 

দ্বিতীয় দিনে আরও ভালো কিছু করে দেখাতে চান মুশফিক। সতীর্থ শান্তর ওপর তো তার বড় আশা। দিনশেষে মুশফিক সংবাদ সম্মেলনে বলেন,

‘চেষ্টা থাকবে নিজেরটা যত বড় করতে পারি। আর শান্তর যেহেতু এখনো একটাও ডাবল সেঞ্চুরি নেই, তো অবশ্যই ২০০ কেন নয়? ২০০-২৫০ যতটুকু করতে পারে, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট হবে।’

 

নাজমুলের সেঞ্চুরির পর নিজের এমন উদযাপনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুশফিক বলেছেন, ‘এটা স্বাভাবিক, কেউ একটা বড় অর্জন করলে এটা সেলিব্রেট করতেই হবে। আর অবশ্যই আমার ওপরে আরও দায়িত্ব বেশি সিনিয়র খেলোয়াড় হিসেবে।’

ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন শান্ত। তবে এবারের সেঞ্চুরিটাকে একটু অন্যভাবে দেখছেন মুশফিক। তিনি বলেন, ‘শান্ত তো অনেক দিন ধরেই ভালো খেলছে। টেস্টে ওর রেকর্ড ভালো। অধিনায়ক হিসেবে ওর রেকর্ড ভালো এবং ব্যাটার হিসেবেও ভালো। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ওর ইনিংসের নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ করে খেলা খুব গুরুত্বপূর্ণ, কোনো সুযোগ না দিয়ে। আমার মনে হয়, পরে যারা খেলবে টেস্ট বা পরে যারা ব্যাটার আছে, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ।’

নিজের ইনিংস নিয়ে মুশফিক বলেন, ‘ক্যারিয়ার প্রায় শেষদিকে। সব ইনিংসই আমার কাছে স্পেশাল। আমি চেষ্টা করি নিজেকে শতভাগ প্রস্তুত করার। সামনে যে সুযোগ আসে লুফে নিতে চাই। কখনও হয় কখনও হয় না।’