NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চট্টগ্রাম আদালতে বিয়ে হলো আসামি ও বাদীর


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩১ এএম

>
চট্টগ্রাম আদালতে বিয়ে হলো আসামি ও বাদীর

একটি ধর্ষণ মামলার বাদী ও আসামির বিয়ে হয়েছে চট্টগ্রাম আদালতে। দু’জনের সমঝোতায় সাড়ে চার লাখ টাকা দেনমোহরে এ বিয়ে সম্পন্ন হয়েছে। বিয়ের পর বুধবার (১৭ আগস্ট) বিকেলে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঞা আসামির জামিন মঞ্জুর করেন।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীর আইনজীবী মো. আনোয়ার শাহাদাত চৌধুরী (নয়ন)।

তিনি বলেন, আজ সাড়ে চার লাখ টাকা কাবিনে আসামি ও বাদীর বিয়ে হয়েছে। এরপর আসামি সাগরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত। গত ৮ আগস্ট আসামি ও বাদীর বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। 

 

এর আগে চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ঢাকা পোস্টকে বলেছেন, আসামি সাগরের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেছিলেন বাদী। এরপর আদালতে উপস্থিত হয়ে বাদী জানান, সাগরের সঙ্গে তার যোগাযোগ ছিল। প্রেমের সম্পর্কের কারণে একসঙ্গে ছিলেন তারা। কিন্তু সাগর কাবিন করেননি। এরপর ধর্ষণ মামলা হওয়ার পর আসামি আদালতে জানান, ওই নারীকে বিয়ে করবেন, তাদের দেড় বছরের একটি সন্তান আছে। তার তো বাবার পরিচয় লাগবে। সে কারণে আদালতকে অনুরোধ করলাম, যেহেতু আসামি ও বাদী বিয়ে করতে চাচ্ছেন, তাদের বিয়ে করার অনুমতি দেওয়া হোক। কাবিন ও ইসলামি শরিয়ত মোতাবেক কার্যাদি সম্পন্ন হওয়ার পরে জামিনের বিষয়টি বিবেচনা করার জন্য। সেই মোতাবেক বিয়ের ও জামিন শুনানির দিন ধার্য ছিল।