NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দীপিকা-প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে শাহরুখের মজার জবাব


খবর   প্রকাশিত:  ১৬ জুন, ২০২৫, ০৮:০৬ এএম

দীপিকা-প্রিয়াঙ্কার বিয়ে নিয়ে শাহরুখের মজার জবাব

বলিউড বাদশাহ শাহরুখ খানের ঠাট্টা-মশকরা মানেই হিট! একটি পুরনো ভিডিও আবারও ভাইরাল হয়েছে যেখানে ‘জিরো’ সিনেমার প্রচারণা চলাকালীন এক সাংবাদিক আনুশকা শর্মা ও শাহরুখ খানকে প্রশ্ন করেন দীপিকা পাড়ুকোন, রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে নিয়ে। সেই প্রশ্নের জবাবে কিং খানের প্রতিক্রিয়ায় হেসে লুটোপুটি খায় গোটা মঞ্চ!

ঘটনাটি ঘটে ২০১৮ সালে ‘জিরো’ সিনেমার প্রচারণায়। সিনেমাটিতে শাহরুখ, আনুশকা ও ক্যাটরিনা কাইফ ছিলেন মুখ্য ভূমিকায়। সাংবাদিক সেখানে আনুশকাকে প্রশ্ন করেন, ‘আপনার বিয়ের পর বলিউডে যেন বিয়ের ট্রেন্ড শুরু হয়েছে। দীপিকা-রণবীর, প্রিয়াঙ্কা-নিক- সবার বিয়ে চলছে।’

 

এই কথার মাঝখানে শাহরুখ হেসে বলেন, ‘এই ট্রেন্ড তো আমার মা-বাবা শুরু করেছিলেন! আনুশকা শুরু করেনি। আনুশকা বিয়ে করেছে বলে সবাই করবে, এমন না। বিয়ে তো বহুদিন ধরেই হচ্ছে!’

সাংবাদিক আবারও বলেন, ‘রণবীর-দীপিকা আর প্রিয়াঙ্কা-নিক বিয়ে করছেন।’

 

তখন শাহরুখ খান মজার সুরে বলে ওঠেন, ‘সবাই বিয়ে করুক, মাশাল্লাহ! খুব ভালো। কিন্তু আমি কী করব? ওরা করবে বিয়ে, মজা করবে, হবে বাচ্চা… আমি কী করব? আমি তো যা করার করে ফেলেছি। বারবার কি আমি বিয়ে করে যাবো?’

আনুশকা তখন পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে লুটোপুটি খান!

আনুশকা শর্মা ওই সময়ের এক বছর আগেই বিয়ে করেছিলেন ক্রিকেটার বিরাট কোহলিকে। আর দীপিকা-রণবীর এবং প্রিয়াঙ্কা-নিক তখন বিয়ের প্রস্তুতিতে ছিলেন।

 

 

 

এদিকে বর্তমানে শাহরুখ ব্যস্ত ‘কিং’ সিনেমা নিয়ে। সেখানে তার সঙ্গে থাকছেন মেয়ে সুহানা খান এবং দীপিকা পাড়ুকোন। পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এছাড়া সিনেমাটিতে রানি মুখার্জিও অতিথি চরিত্রে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।