NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দুবাইয়ের ৬৭তলা ভবনে ভয়াবহ আগুন


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৫, ১২:০৬ পিএম

দুবাইয়ের ৬৭তলা ভবনে ভয়াবহ আগুন

দুবাইয়ের ৬৭তলা একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এরই মধ্যে সেখান থেকে ৩ হাজার ৮০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার দুবাইয়ের মেরিনায় অবস্থিত ওই বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে দুবাই মিডিয়া অফিস (ডিএমও)।

শুক্রবার গভীর রাতে আগুন লাগার পর মেরিনা পিনাকলের ৭৬৪টি অ্যাপার্টমেন্টের ৩ হাজার ৮২০ জন বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

 

খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাই সিভিল ডিফেন্সের বেশ কয়েকটি টিম ছয় ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে আগুন নেভাতে সক্ষম হয়।

 

ডিএমও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অস্থায়ী আবাসনের ব্যবস্থা করার জন্য, তাদের নিরাপত্তা এবং সুস্থতার বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে কর্তৃপক্ষ ভবনের ডেভেলপারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

 

শনিবার ভোর ১টা ৪৪ মিনিটে সামাজিক মাধ্যমে প্রকাশিত এক পোস্টে ডিএমও জানিয়েছে, বিশেষজ্ঞ দলগুলো ৬৭তলা ভবন থেকে সব বাসিন্দাকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। পুরো অভিযানের সময় তাদের সুরক্ষা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

 

 

 

আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয়। অ্যাম্বুলেন্স দল এবং চিকিৎসা কর্মীরা নিরাপদে সরিয়ে নেওয়া বাসিন্দাদের পূর্ণ চিকিৎসা ও মানসিক সহায়তা প্রদানের জন্য ঘটনাস্থলে অবস্থান করছে।