NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

তিন হাজার হলে মুক্তি পাচ্ছে আমির খানের সিনেমা


খবর   প্রকাশিত:  ১৫ জুন, ২০২৫, ১২:০৬ পিএম

তিন হাজার হলে মুক্তি পাচ্ছে আমির খানের সিনেমা

বলিউড সুপারস্টার আমির খান অভিনীত ও প্রযোজিত নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ নিয়ে চলচ্চিত্র মহলে দেখা যাচ্ছে প্রবল উৎসাহ। প্রাথমিকভাবে সীমিত সংখ্যক হলে মুক্তির পরিকল্পনা থাকলেও চলচ্চিত্র প্রদর্শকদের ব্যাপক চাহিদার কারণে সিনেমাটি এখন মুক্তি পাচ্ছে ৩০০০ থেকে ৩৫০০ পর্দায়।

প্রথমে সিনেমাটি ১০০০-১৫০০ স্ক্রিনে মুক্তি দেওয়ার কথা ভেবেছিলেন তিনি। এরপর সিঙ্গেল স্ক্রিন ও ছোট মাল্টিপ্লেক্স মালিকরা নিজেরাই আমির খানের সঙ্গে যোগাযোগ করেন। তারা জানান, এই সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ অনেক বেশি। আমির খানের নাম ও সিনেমার শক্তিশালী কনটেন্ট বড় পর্দায় দর্শক টানবে বলেই তাদের দৃঢ় বিশ্বাস। হল মালিকদের চাপেই সিদ্ধান্ত বদলেছেন আমির।

 

একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, ‘আমির খান ও তার ডিস্ট্রিবিউশন টিম শুরুতে একটু সাবধানী থাকলেও এখন পূর্ণ আকারে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারণ তারা দেখেছেন, সিনেমাটি নিয়ে হল মালিকদের আগ্রহ ও সমর্থন যথেষ্ট।’

আধুনিক ট্রেন্ডের বিপরীতে গিয়ে আমির খান এবার ‘সিতারে জমিন পার’ শুধুমাত্র প্রেক্ষাগৃহেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সিনেমার ডিজিটাল স্ট্রিমিং রাইটস কোনো ওটিটি প্ল্যাটফর্মে বিক্রি করেননি। অথচ এর জন্য বহু ওটিটি থেকে মোটা অঙ্কের প্রস্তাবও এসেছিল।

 

মূলত এই সিদ্ধান্তেই আপত্তি ছিল সনি পিকচার্সের। ফলে আমির খান ব্যক্তিগতভাবে ৩০ কোটি টাকা খরচ করে সিনেমাটির সম্পূর্ণ মালিকানা কিনে নেন। সূত্র জানায়, ‘এই পদক্ষেপ খুব সাহসী। কারণ শুধু নিজের স্বাধীন সিদ্ধান্ত বাস্তবায়নের জন্যই আমির ৩০ কোটি টাকা খরচ করেছেন।’

‘সিতারে জমিন পার’ মুক্তি পাচ্ছে ২০ জুন। অগ্রিম টিকিট বুকিং শুরু হবে মঙ্গলবার থেকে। সিনেমার মূল্য নির্ধারণ রাখা হবে সাধ্যের মধ্যে যেন সব শ্রেণির দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি উপভোগ করতে পারেন।

এই সিনেমায় আমির খানের বিপরীতে দেখা যাবে জেনেলিয়া দেশমুখকে। পরিচালনায় আছেন আরএস প্রসন্না।

 

 

 

ওটিটির যুগে দাঁড়িয়ে শুধুমাত্র বড় পর্দায় সিনেমা মুক্তির সাহসী সিদ্ধান্ত আমির খান ফের প্রমাণ করলেন যে তিনি এখনও বলিউডের অন্যতম চিন্তাশীল ও প্রভাবশালী নির্মাতা। এখন দেখার পালা, দর্শক কীভাবে গ্রহণ করেন ‘সিতারে জমিন পার’।