NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ট্রেন্ডিংয়ে শীর্ষে ঈদের ২ নাটক


খবর   প্রকাশিত:  ১২ জুন, ২০২৫, ১০:০৬ এএম

ট্রেন্ডিংয়ে শীর্ষে ঈদের ২ নাটক

ঈদ উৎসবে টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেলে দর্শকরা দেখছেন ঈদের নাটক। এরই মধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষ তালিকায় রয়েছে দুটি নাটক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেন্ডিংয়ে একদম শুরুর দিকে রয়েছে জোভান ও নিহা জুটির ‘আশিকি’ নাটকটি। মাত্র পাঁচ দিনে ৮৪ লাখের বেশি ভিউ হয়েছে।

নাটকটি এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে এসেছে। নাটকটি পরিচালনা করেছেন ইমরোজ শাওন। পারভেজ ইমামের লেখা চিত্রনাট্যে সিনেমাটোগ্রাফির দায়িত্বে ছিলেন খায়ের খন্দকার।

 

‘আশিকি’ ছাড়া আরেকটি নাটক উঠে এসেছে ইউটিউব ট্রেন্ডিংয়ে।

নিলয় আলমগীর, হিমি অভিনীত ‘কোটি টাকার চেয়ারম্যান’ নাটকটি এখন পর্যন্ত দেখেছে ৩৪ লাখেরও বেশি দর্শক। এটি পরিচালনা করেছেন মিতুল খান।

 

এটি ছাড়াও দর্শক জনপ্রিয়তায় এগিয়ে রয়েছে বসুন্ধরা টিস্যু পরিবেশিত নাটক ‘প্রিয় প্রজাপতি’। জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইনের ‘বিলবোর্ড’ গল্প থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি নির্মাণ করেছেন জনপ্রিয় নির্মাতা জাকারিয়া সৌখিন।

মুক্তির তিন দিনে নাটকটি দেখেছে ৩৩ লাখেরও বেশি দর্শক। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ।