NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

আফ্রিদিকে ছাড়াই এশিয়া কাপ খেলতে হবে পাকিস্তানকে


খবর   প্রকাশিত:  ০২ ডিসেম্বর, ২০২৩, ০৩:৫০ এএম

>
আফ্রিদিকে ছাড়াই এশিয়া কাপ খেলতে হবে পাকিস্তানকে

এশিয়া কাপের আর বেশি সময় বাকি নেই। আর এক সপ্তাহ পরেই শুরু এশিয়ার ক্রিকেটীয় শ্রেষ্ঠত্বের এই আসর। এর ঠিক আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বড় দুঃসংবাদ দিল সমর্থকদের। চোট থেকে সেরে না ওঠায় শাহিন শাহ আফ্রিদিকে পাচ্ছে না দলটি। ফলে তাকে ছাড়াই এশিয়া কাপে খেলতে হবে বাবর আজমদের।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে এমন খবরই জানিয়েছে। সবশেষ স্ক্যান আর রিপোর্ট দেখে মেডিক্যাল উপদেষ্টা কমিটি আর দলের সঙ্গে থাকা বিশেষজ্ঞরা তাকে ৪-৬ সপ্তাহ বিশ্রাম দেওয়ার বিষয়ে একমত হয়েছেন।

পাকিস্তানের শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন তিনি। খেলেছিলেন প্রথম টেস্টেও। সেখানে তিনি ফিল্ডিংয়ের সময় ডান হাঁটুর লিগামেন্টে চোট পান তিনি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। বর্তমানে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলছে দলটি, সেখানেও খেলছেন না তিনি। এবার জানা গেল, তিনি খেলবেন না এশিয়া কাপেও।

এ বিষয়ে পাকিস্তানের প্রধান মেডিক্যাল কর্মকর্তা ডাঃ নাজিবুল্লাহ সুমরু বলেন, ‘আমি আফ্রিদির সঙ্গে কথা বলেছি, সে এই খবর শুনে খুবই হতাশ। তবে সে একজন সাহসী তরুণ যে তার দেশ ও দলের সাহায্য করার জন্য আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। ’

এর ফলে আফ্রিদির আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষাটা বাড়ল বৈকি। ধারণা করা হচ্ছে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক ও বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরবেন তিনি, এরপর খেলবেন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে।