NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মিয়ানমার যাওয়ার আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ আফঈদাদের


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৫, ০৭:০৬ পিএম

মিয়ানমার যাওয়ার আগে থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ আফঈদাদের

জর্ডানে ত্রিদেশীয় সিরিজ খেলে ঈদের আগের রাতে ঢাকায় ফিরেছে জাতীয় নারী ফুটবল দল। সামনে মিয়ানমার সফর। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ ২৯ জুন বাহরাইনের বিপক্ষে।

হাতে সময় কম। তাই তো ঈদের মধ্যে সবাইকে ক্যাম্পেই রেখেছে বাফুফে। অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিসহ দুই-তিনজন মাত্র দুইদিনের ছুটিতে গেছেন। রাতের মধ্যেই তারা বাফুফে ভবনের ক্যাম্পে যোগ দেবেন। সোমবার থেকে অনুশীলন শুরু করবেন পিটার বাটলার।

 

কাগজ-কলমের শক্তিতে অনেক এগিয়ে থাকা ইন্দোনেশিয়া ও জর্ডানের বিপক্ষে ড্র করে ফিরেছে আফঈদারা। একটা পরিবর্তিত দল নিয়ে দলের এই পারফরম্যান্স অবশ্যই প্রশংসনীয়।

বিশেষ করে সিনিয়র কয়েকজন ফুটবলারকে বাদ দিয়ে কোচ যে ঝুঁকি নিয়েছিলেন, সেই চ্যালেঞ্জ ভালোভাবেই টপকে গিয়েছেন তিনি। এখন তার সামনে সবচয়ে বড় চ্যালেঞ্জ এশিয়ান কাপ বাছাই।

 

২৩ জুন শুরু হবে এশিয়ান কাপ বাছাই। বাংলাদেশ, বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মিয়ানমারকে নিয়ে 'সি' গ্রুপের খেলা শুরু হবে ২৯ জুন। প্রথম দিনই বাংলাদেশের ম্যাচ, প্রতিপক্ষ বাহরাইন।

মিয়ানমারের এই গুরুত্বপূর্ণ মিশন সামনে রেখে আফঈদাদের জন্য আরো দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। মিয়ানমার যাওয়ার পথে দল থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে বাংলাদেশ।

রোববার সেই আভাস দিয়ে বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘আমরা চেষ্টা করছি মিয়ানমার যাওয়ার আগে দল থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। তবে এখনো চূড়ান্ত হয়নি সেখানে কাদের বিপক্ষে খেলবে। কথাবার্তা চলছে। সবকিছু ঠিক হলেই দল কবে ঢাকা ছাড়বে তা বলা যাবে। থাইল্যান্ডে ম্যাচ হওয়ার ওপর নির্ভর করছে বাংলাদেশ দল কবে মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে।’

 

 

 

বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইকে গুরুত্ব সহকারে নিয়েছে। বিশেষ করে জর্ডানে ম্যাচ দুটি ড্র করায় বাংলাদেশ গ্রপসেরা হওয়ার প্রত্যাশা নিয়েই খেলবে। এই যেমন রোববার অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তি জাগো নিউজকে বলছিলেন, ‘জর্ডানের ম্যাচ দুটির অভিজ্ঞতা আমাদের অনেক কাজে দেবে মিয়ানমার সফরে। আমরা কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো কিছু করতে পারবো বলেই বিশ্বাস করি।’