NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঈদের দ্বিতীয় দিন গাজায় ৭৫ জনকে হত্যা করলো ইসরায়েল


খবর   প্রকাশিত:  ০৮ জুন, ২০২৫, ১০:০৬ এএম

ঈদের দ্বিতীয় দিন গাজায় ৭৫ জনকে হত্যা করলো ইসরায়েল

ঈদুল আজহার দ্বিতীয় দিনে গাজায় আরও অন্তত ৭৫ জনকে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে গাজা সিটিতে একটি আবাসিক ভবনে বোমাবর্ষণের ঘটনায় অন্তত ১৬ জন জন নিহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মরদেহ চাপা পড়ে রয়েছে বলে জানিয়েছে গাজার সিভিল ডিফেন্স।

গাজার সাবরা এলাকায় যে ভবনটি ধ্বংস হয়েছে, সেখানে ‘কোনো ধরনের সতর্কতা ছাড়াই’ হামলা চালানো হয়েছে বলে আল-জাজিরাকে জানিয়েছেন গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসেল। তিনি বলেন, এটি নিখাদ এক হত্যাকাণ্ড; পুরোপুরি বেসামরিক মানুষের ভবন ছিল এটি। প্রায় ৮৫ জন এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

 

শনিবার (৭ জুন) হামলার সময়কার অভিজ্ঞতা জানিয়ে হামেদ কেহিল নামের এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি বলেন, আমরা ঘুম থেকে উঠলাম বিস্ফোরণের শব্দে, ধ্বংসস্তূপ, আর্তনাদ আর পাথর পড়ে মাথায় আঘাত লাগার মধ্যে দিয়ে। ঈদের দিন শিশুদের সাজিয়ে আনন্দের প্রস্তুতির বদলে আমাদের আজ মরদেহ টানতে হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা হাসান আলখোর জানান, ধ্বংস হওয়া ভবনটি আবু শারিয়া পরিবারের। তিনি বলেন, আল্লাহ যেন ইসরায়েলি বাহিনী ও নেতানিয়াহুর বিচার করেন।

 

 

 

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় মুজাহিদিন ব্রিগেডের নেতা আসআদ আবু শারিয়াকে হত্যা করা হয়েছে, যিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় অংশ নিয়েছিলেন বলে দাবি তাদের। হামাসও টেলিগ্রামে দেওয়া বিবৃতিতে আসআদ ও তার ভাই আহমেদ আবু শারিয়ার হত্যার খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে একে ‘নিরীহ বেসামরিক মানুষের বিরুদ্ধে নৃশংস হত্যাযজ্ঞের অংশ’ বলা হয়েছে।

সূত্র: আল-জাজিরা