NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীসহ ৬৪৫ বন্দিকে ক্ষমা করলেন ওমানের সুলতান


খবর   প্রকাশিত:  ০৬ জুন, ২০২৫, ০৮:০৬ পিএম

ঈদুল আজহা উপলক্ষে প্রবাসীসহ ৬৪৫ বন্দিকে ক্ষমা করলেন ওমানের সুলতান

ওমানের সুলতান হাইথম বিন তারিক ঈদুল আজহা উপলক্ষে ৬৪৫ জন বন্দিকে কমে করেছেন। ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ওমানি নাগরিক ছাড়াও বিভিন্ন দেশের প্রবাসী রয়েছেন, যারা বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত ছিলেন।

সুলতানের এই উদার পদক্ষেপ মানবিক মূল্যবোধে তার গভীর আস্থার প্রতিফলন এবং এই পবিত্র সময় পরিবারের কাছে স্বস্তি ও আনন্দ ফিরিয়ে দেওয়ার আন্তরিক প্রচেষ্টার অংশ বলে বিবেচিত হচ্ছে।

 

রাজকীয় ক্ষমা ওমানি নেতৃত্বের সহমর্মিতা ও ক্ষমাশীলতার সংস্কৃতিকে তুলে ধরে, বিশেষ করে ধর্মীয় ও জাতীয় উৎসবসমূহে।

এছাড়া এই উদ্যোগ সামাজিক সংহতি, ঐক্য এবং করুণার ওপর ভিত্তি করে গঠিত ওমানি সমাজের মূলনীতিগুলোকেও সামনে নিয়ে আসে।

 

প্রবাসী বন্দিদের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে চলতি বছর হজ পালনের জন্য ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার (৪ জুন) এ তথ্য জানিয়েছেন দেশটির হজ মন্ত্রণালয়ের মুখপাত্র ঘাসসান আল-নুয়াইমি। তবে এবার সৌদির স্থানীয় হজযাত্রীর সংখ্যা কতজন, তা জানানো হয়নি।

ইসলামের পাঁচ স্তম্ভের অন্যতম হজ, যা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জীবনে একবার পালন করা ফরজ। এতে রয়েছে ধারাবাহিকভাবে নির্ধারিত কিছু ইবাদত ও আনুষ্ঠানিকতা, যা মক্কা ও পার্শ্ববর্তী স্থানে সম্পন্ন করতে হয়।