NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

৮ বছর পর সেরা দশ থেকে ছিটকে গেলেন বাবর


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৫, ১০:০৬ পিএম

৮ বছর পর সেরা দশ থেকে ছিটকে গেলেন বাবর

৮ বছর পর আইসিসি টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষ ১০ ব্যাটারের তালিকা থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানের তারকা বাবর আজম। তিন ধাপ নিচে নেমে এখন ১২তম স্থানে রয়েছেন ডানহাতি এ ব্যাটার। বর্তমানে সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের ঠিক ওপরে অবস্থান করছেন তিনি।

এ বছর নতুন অধিনায়ক সালমান আঘার নেতৃত্বে ঘোষিত পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাবর ও রিজওয়ান উভয়কেই বাদ দেওয়া হয়েছিল।

 

বাবরের শেষ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ ছিল জানুয়ারিতে। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিনটি অর্ধশতক করেছিলেন তিনি। তবে এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম তিন ইনিংসে এক অঙ্কে আউট হন।

সম্প্রতি শেষ হওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ৩৬.০০ গড়ে ২৮৮ রান করেন বাবর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের এই আসরে তিনটি হাফসেঞ্চুরি এবং ১২৮.৫৭ স্ট্রাইক রেট ছিল বাবরের।

 

সিনিয়র ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান র‍্যাংকিংয়ে পতনের মুখে পড়েছেন। ফখর ১০ ধাপ নেমে এখন ৮৭ স্থানে, তার রেটিং ৪০৬। রিজওয়ান এক ধাপ পিছিয়ে ১৩তম স্থানে অবস্থান করছেন।

 

 

 

সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। এ সিরিজে বাবর, রিজওয়ান ও ফখরদের কেউই স্কোয়াডে ছিলেন না।