NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বদলে যাওয়া এ কোন শাহরুখ


খবর   প্রকাশিত:  ০৫ জুন, ২০২৫, ০৯:০৬ এএম

বদলে যাওয়া এ কোন শাহরুখ

মেয়ে সুহানা খানের সঙ্গে ‘কিং’ নামের সিনেমায় অভিনয় করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সিনেমাটি নিয়ে খবরের যেন শেষ নেই। প্রায় প্রতিদিনই নানা কারণে আলোচনায় থাকে সিনেমাটি। কদিন আগেই জানা গেল এ সিনেমায় শাহরুখের সঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। সত্যি কথা বলতে ‘কিং’ ঘিরে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।

এরমধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে দুটি ছবি। সেখানে একদম ভিন্ন লুকে দেখা গেছে শাহরুখকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবিগুলো। ধারণা করা হচ্ছে, ‘পাঠান’খ্যাত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় ভয়ানক এক গডফাদার চরিত্রে দেখা যাবে কিং খানকে।

 

মঙ্গলবার (৩ জুন), চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল দুটি ছবি শেয়ার করেছেন তার ভেরিফায়েড আইডি থেকে। যার একটিতে দেখা যাচ্ছে, ছোট চুলে কালো টিশার্ট পরা শাহরুখ, শক্তিশালী পেশি আর চোখে সানগ্লাস। অন্য একটি ছবিতেও ছোট চুলে দেখা গেছে কিং খানকে।

মুখে চুরুট, ধোঁয়া উড়িয়ে হেঁটে চলেছেন। ছবিগুলো শেয়ার করে সুমিত কাদেল লিখেছেন, ‘ট্রেড মহলে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে এটা হয়তো শাহরুখ খানের ‘কিং’ ছবির লুক হতে পারে। কিন্তু সত্যি বলতে, আমার কিছুটা সন্দেহ আছে! কারণ আমরা সবাই জানি শাহরুখ তার চুল কতটা ভালোবাসেন! চলুন দেখি, শেষমেশ বিষয়টা কীভাবে সামনে আসে!’

সুমিত কাদেলের সেই পোস্টে শাহরুখের লুক দেখে রীতিমতো চমকে গেছেন অনুরাগীরা। অধিকাংশ অনুরাগী এই দুর্ধর্ষ লুকে মাত হয়েছেন।

 

তবে অনেকে মনে করছেন ছবিগুলো এআই প্রযুক্তি দিয়ে তৈরি। এমন লুকে কিং ছবিতে দেখা যাবে না শাহরুখকে।

 

 

 

‘কিং’ ছবিতে শাহরুখ-দীপিকা ছাড়া আরও দেখা যাবে রানি মুখার্জি, অভিষেক বচ্চন, জ্যাকি শ্রফ, অনিল কাপুর, আরশাদ ওয়ার্সি প্রমুখদের। সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।