NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

চার পর্বের শোতে গাইবে ১৩ ব্যান্ড


খবর   প্রকাশিত:  ০৩ জুন, ২০২৫, ১০:০৬ এএম

চার পর্বের শোতে গাইবে ১৩ ব্যান্ড

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদ-উল আযহা উপলক্ষে প্রচারিত হবে চার পর্বের বিশেষ ব্যান্ড শো। সেখানে গান শোনাবেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকারা। চার পর্বের আয়োজনের প্রথম পর্ব প্রচার হবে ঈদের ৩য়দিন সন্ধ্যা ৭টায়।

সেখানে গাইবে চিরকুট। নিজেদের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনাবেন দল প্রধান শারমিন সুলতানা সুমি। নাসির উদ্দিনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কাজী মমরেজ মাহমুদ।

 

ঈদের ৪র্থ দিন বিকাল ৪টায় রয়েছে এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ ব্যান্ডের পরিবেশনা। আব্দুল্যাহ আল মামুনের প্রযোজনায় ও সেবন্তীর উপস্থাপনায় দলগুলো অনুষ্ঠানটিতে আটটটি গান পরিবেশন করবে।

ঈদের ৪র্থ দিন সন্ধ্যা ৭টায় গোলাম মোর্শেদের প্রযোজনায় গান শোনাবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রক্স বে রক ব্যান্ডদল। আর্কের হাসানের কণ্ঠে শোনা যাবে ‘সুইটি তুমি আর কেঁদোনা’, ‘একাকী আমি একাকী’ ও ‘যা ছিল আড়ালে পরিচয়’ গানগুলো।

 

এছাড়াও সিম্ফনি গাইবে ‘এখনো পৃথিবীটা কী দারুণ সেজেছে’, ‘যে চোখে ছিল ভালোবাসা’, অরবিট শোনাবে ‘তুমি শুধু আমার’, ‘ওই এলোরে বান’ এবং রক্স বে রক শোনাবে ‘তুমি আমার অধরা’ গানটি।

 

 

 

ঈদের ৫ম দিন সন্ধ্যা ৭টায় আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায় গাইবে ব্যান্ডদল বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস।