NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জীবনের সবচেয়ে কঠিন গল্প জানালেন রাশমিকা


খবর   প্রকাশিত:  ০১ জুন, ২০২৫, ১০:০৬ এএম

জীবনের সবচেয়ে কঠিন গল্প জানালেন রাশমিকা

বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একের পর এক হিট সিনেমায় অভিনয় করে ইতোমধ্যেই তিনি নিজেকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তবে এই সফলতার পেছনে লুকিয়ে রয়েছে অনেক কঠিন সময়ের গল্প। সেই গল্প এবার নিজেই প্রকাশ করলেন অভিনেত্রী।

সম্প্রতি এক ফ্যান তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে রাশমিকাকে প্রশ্ন করেন, ‘আপনি কী করেন যখন জীবনের সবচেয়ে খারাপ সময় আসে? যখন সবকিছু ভুল হচ্ছে, বাঁচার ইচ্ছেটাও হারিয়ে যাচ্ছে... তখন কীভাবে সামলান নিজেকে?’

 

এই প্রশ্নের উত্তরে রাশমিকা জানান, তিনিও একসময় জীবনের খুব নিচু পর্যায়ে ছিলেন। সেখান থেকে কীভাবে ঘুরে দাঁড়িয়েছেন সেই আবেগী গল্প শেয়ার করেছেন তিনি। রাশমিকা লেখেন, ‘আপনি শুধু নিশ্বাস নিন। নিজের চারপাশে এমন মানুষ রাখুন যাদের আপনি বিশ্বাস করেন। বিশ্বাস রাখুন, এই দিনটাও পেরিয়ে যাবে। পরদিন আবার একইভাবে দিনটাকে সামলান। একদিন দেখবেন, আপনি অনেক ভালো অনুভব করছেন। তখন নিজেকে নিয়েই গর্ব হবে। এই কঠিন সময়টাকে পেরিয়ে এসেছেন বলে।’

এদিকে সম্প্রতি রাশমিকার একটি ছবি ঘিরে জল্পনা শুরু হয়েছে। তিনি কি তবে নিজের প্রেমিক বিজয় দেবরাকোন্ডাকে আড়াল করলেন?

 

চমৎকার এক শাড়ি পরা কয়েকটি ছবি শেয়ার করেন রাশমিকা। ছবির ক্যাপশনে লেখেন, ‘এই ছবিগুলোতে আছে আমার সব প্রিয় জিনিস... রং, পরিবেশ, জায়গাটা, শাড়ি যিনি উপহার দিয়েছেন, ফটোগ্রাফার। সব কিছুই আমার জন্য অমূল্য।’

এরপরই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা। অনেকে মনে করছেন, ছবিগুলো বিজয় দেবরাকোন্ডার বাড়িতে তোলা হয়েছে। কারও কারও দাবি, ছবির ফটোগ্রাফারও নাকি বিজয় নিজেই! এমনকি শাড়িটি নাকি বিজয়ের মা উপহার দিয়েছেন রাশমিকাকে। যদিও বিষয়টি নিয়ে দুজনের কেউই এখনও মুখ খোলেননি।

প্রসঙ্গত, রাশমিকা মন্দান্নাকে পরবর্তী দেখা যাবে ধানুশ ও নাগার্জুনা আক্কিনেনির সঙ্গে ‘কুবেরা’ সিনেমায়। এটি মুক্তি পাবে আসছে জুনে।