NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনী প্লেন বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ


খবর   প্রকাশিত:  ৩১ মে, ২০২৫, ০৯:০৫ এএম

দক্ষিণ কোরিয়ায় নৌবাহিনী প্লেন বিধ্বস্ত, বেঁচে নেই আরোহীদের কেউ

দক্ষিণ কোরিয়ান নৌবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে চার আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) স্থানীয় সময় দুপুরের দিকে এই দুর্ঘটনা ঘটে। দেশটির সামরিক বাহিনী এসব তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে দেশটির নৌবাহিনী বলেছে, দক্ষিণ-পূর্বাঞ্চলের পোহাং শহরের ঘাঁটি থেকে দুপুর ১টা ৪৩ মিনিটে নৌবাহিনীর পি-৩ প্যাট্রোল প্লেনটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই সেটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটিতে থাকা চার আরোহীর সবাই মারা গেছেন। তাদের মরদেহ শনাক্ত করা হয়েছে ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। এদিকে, এই দুর্ঘটনা কারণে বেসামরিক কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এই ঘটনায় দেশটির নৌবাহিনী একটি তদন্ত টাস্কফোর্স গঠন করেছে। পাশাপাশি সাময়িকভাবে নৌবাহিনীর বহরে থাকা সব পি-৩ বিমানের উড্ডয়ন-অবতরণ স্থগিত ঘোষণা করা হয়েছে।

 

পোহাংয়ের জরুরি সেবাবিষয়ক কার্যালয় বলেছে, স্থানীয় বাসিন্দারা খবর দেয় যে, একটি প্লেন পাহাড়ি এলাকার বেসামরিক ভবনের কাছে বিধ্বস্ত হয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল ও ফায়ার সার্ভিস। গাড়ি মোতায়েন করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, ঘটনাস্থলের আশপাশে ফায়ার সার্ভিসের কর্মী ও জরুরি যানবাহন অবস্থান করছে। উড়োজাহাজের ধ্বংসাবশেষ থেকে উড়ছে কালা ধোয়। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলের মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে জেজু এয়ারের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের ১৮১ আরোহীর ১৭৯ জনই প্রাণ হারান।