NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ক্ষেপেছেন ধানুশের বাবা, বিপাকে অজিত


খবর   প্রকাশিত:  ২৮ মে, ২০২৫, ১০:০৫ পিএম

ক্ষেপেছেন ধানুশের বাবা, বিপাকে অজিত

তামিল সুপারস্টার অজিত কুমার অভিনীত সিনেমা ‘গুড ব্যাড আগলি’ মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি এপ্রিল মাসে বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। পরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েও খুব ভালো সাড়া ফেলে।

এবার সিনেমাটি নিয়ে বিতর্ক উঠেছে। ছবিতে অজিতের বিরুদ্ধে অবৈধভাবে পুরনো গান ব্যবহারের অভিযোগ তুলেছেন জনপ্রিয় অভিনেতা ধানুশের বাবা পরিচালক কস্তুরি রাজা। তিনি নিশ্চিত করেছেন, ‘গুড ব্যাড আগলি’র নির্মাতাদের বিরুদ্ধে তিনি আইনি ব্যবস্থা নিচ্ছেন।

 

সম্প্রতি সালেমে নিজের সিনেমা ‘সামাক্কূডাঙ্গি’-এর প্রচারে গিয়ে কস্তুরি রাজা বলেন, ‘ইলাইয়ারাজা বা দেবার মতো কিংবদন্তিরা যখন গান করতেন তখন তা হতো চিরকালীন স্মরণীয়। এখনকার নির্মাতারা নতুন সৃষ্টির বদলে পুরনো গানে নির্ভর করছেন। অথচ অনুমতি নেওয়ার প্রয়োজনও মনে করছেন না। এটি খুবই দুঃখজনক।’

এর আগে এপ্রিল মাসে কিংবদন্তি সুরকার ইলাইয়ারাজা’র টিম থেকে ‘গুড ব্যাড আগলি’র নির্মাতাদের বিরুদ্ধে একটি আইনি নোটিশ পাঠানো হয়। তার অভিযোগ সিনেমাটিতে ‘ইলামাই ইধো ইধো’, ‘এন জোড়ি মঞ্জা কুরুবি’ ও ‘ওথ্থা রোভা’ গানগুলো অনুমতি ছাড়া ব্যবহার ও পরিবর্ধন করে বাণিজ্যিকভাবে শোষণ করা হয়েছে।

 

ইলাইয়ারাজার পক্ষ থেকে পাঁচ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে লিখিত আকারে ক্ষমা চাওয়ার কথা বলা হয়। পাশাপাশি গানগুলো অবিলম্বে সিনেমা ও অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছে।

তবে নির্মাতা প্রতিষ্ঠান মৈথ্রী মুভি মেকার্স এর পক্ষ থেকে এর পাল্টা বিবৃতি দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, ‘আমরা যেসব গান ব্যবহার করেছি, সেগুলোর জন্য সংশ্লিষ্ট মিউজিক লেবেল থেকে অনুমতি নিয়েছি এবং প্রয়োজনীয় এনওসি সংগ্রহ করেছি। আমরা নিয়ম মেনেই কাজ করেছি।’

তবে কস্তুরি রাজা ও ইলাইয়ারাজার পক্ষ থেকে যেহেতু সরাসরি অভিযোগ এসেছে ফলে সিনেমাটি এখন আইনি জটিলতায় পড়তে পারে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।