NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গাজা নিয়ে ‘সুসংবাদের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প


খবর   প্রকাশিত:  ২৭ মে, ২০২৫, ১০:০৫ এএম

গাজা নিয়ে ‘সুসংবাদের’ ইঙ্গিত দিলেন ট্রাম্প

গাজার পরিস্থিতি নিয়ে শিগগির ইতিবাচক অগ্রগতির সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে, ইরানের পারমাণবিক আলোচনা নিয়েও আশাবাদ প্রকাশ করেছেন তিনি।

রোববার (২৫ মে) নিউ জার্সি থেকে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমার মনে হয়, ইরান নিয়ে কিছু ভালো খবর আসতে পারে, গাজা এবং হামাস নিয়েও।

 

তিনি আরও বলেন, আমরা দেখতে চাই, এটি বন্ধ করা যায় কি না, আর ইসরায়েলের সঙ্গেও আমরা কথা বলছি। পুরো পরিস্থিতিটাই থামানো যায় কি না, সেটা আমরা দেখতে চাই।

 

ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযান নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

গাজায় বোমা হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে রোববার ইসরায়েলি বোমা হামলায় ২৫ জন নিহত হয়েছেন। দখলদার বাহিনীর হামলায় রেড ক্রসের দুই কর্মী, এক সাংবাদিক এবং বেশ কয়েকজন শিশুও প্রাণ হারিয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে জানিয়েছে, গাজায় ৭০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন। এরই মধ্যে চার বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন নামের একটি শিশু খাদ্যের অভাবে মারা গেছে।

 

কর্মকর্তারা বলছেন, বুধবার থেকে ইসরায়েল গাজায় মাত্র ১০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে। গাজায় যে পরিমাণ খাদ্য সরবাহ করা প্রয়োজন তার তুলনায় এটা খুবই সামান্য।

 

 

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় অন্তত ৫৩ হাজার ৯৩৯ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ২২ হাজার ৭৯৭ জন আহত হয়েছে। তবে সরকারি গণমাধ্যম মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এর বেশি বলে জানিয়েছে। কারণ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকা হাজার হাজার মানুষ এখন আর বেঁচে নেই বলেই আশঙ্কা করা হচ্ছে।