NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

হার্ভার্ডে বেলজিয়ামের ভবিষ্যৎ রানি এলিজাবেথের পড়াশোনায় ট্রাম্পের বাধা


খবর   প্রকাশিত:  ২৬ মে, ২০২৫, ১০:০৫ এএম

হার্ভার্ডে বেলজিয়ামের ভবিষ্যৎ রানি এলিজাবেথের পড়াশোনায় ট্রাম্পের বাধা

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থী ভর্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞার কারণে অন্য অনেক আন্তর্জাতিক শিক্ষার্থীদের পাশাপাশি বিপাকে পড়েছে বেলজিয়ামের রাজপরিবার।

বেলজিয়ামের ভবিষ্যৎ রানি প্রিন্সেস এলিজাবেথ হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তার মাস্টার্স প্রোগ্রামের প্রথম বর্ষ শেষ করেছেন। তবে ট্রাম্পের নিষেধাজ্ঞায় ২৩ বছর বয়সী রাজকুমারী এলিজাবেথের পড়াশোনা চালিয়ে যাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।

ট্রাম্প প্রশাসন বৃহস্পতিবার (২২ মে) হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করার অধিকার বাতিল করে দেয়।

পাশাপাশি, যারা ইতিমধ্যে সেখানে পড়ছেন, তারা অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরিত হওয়া অথবা মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন হারানোর ঝুঁকিতে আছেন।

 

বেলজিয়াম রয়্যাল প্যালেসের মুখপাত্র লোর ভান্ডোর্ন বলেন, ‘প্রিন্সেস এলিজাবেথ মাত্র প্রথম বছর শেষ করেছেন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের প্রভাব আগামী কিছুদিন বা সপ্তাহে আরো পরিষ্কার হবে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

 

প্যালেসের যোগাযোগ পরিচালক জাভিয়ের বায়ার্ট বলেন, ‘আমরা বর্তমানে পরিস্থিতি বিশ্লেষণ করছি এবং বিষয়টি স্থির হতে দিচ্ছি। সামনে আরো অনেক কিছু ঘটতে পারে।’

প্রিন্সেস এলিজাবেথ হার্ভার্ডে পাবলিক পলিসি বিষয়ে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, এটি একটি দুই বছরের মাস্টার্স প্রোগ্রাম।

এই প্রোগ্রামে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করা হয় এবং জনসেবায় দক্ষতা উন্নত করে। 

 

এলিজাবেথ বেলজিয়ামের রাজা ফিলিপ ও রানি ম্যাথিল্ডের বড় সন্তান এবং রাজসিংহাসনের উত্তরাধিকারী। হার্ভার্ডে ভর্তি হওয়ার আগে তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস ও রাজনীতি বিষয়ে ডিগ্রি অর্জন করেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রতি প্রতিশোধমূলক পদক্ষেপ।

ইতিমধ্যে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড।

মামলার ভিত্তিতে আদালত আপাতত প্রশাসনের নিষেধাজ্ঞা স্থগিত করেছে।