NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ক্লাব বিশ্বকাপ খেলতে পারবেন না বেলিংহ্যাম-এনদ্রিক!


খবর   প্রকাশিত:  ২৫ মে, ২০২৫, ১০:০৫ পিএম

ক্লাব বিশ্বকাপ খেলতে পারবেন না বেলিংহ্যাম-এনদ্রিক!

ক্লাব বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি। এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্যদের হারাতে বসেছে শীর্ষক্লাবগুলো। এই যেমন রিয়াল মাদ্রিদ এরই মধ্যে নিশ্চিত করে ফেলেছে, তাদের ব্রাজিলিয়ান তরুণ তারকা এনদ্রিক খেলতে পারবেন না আগামী ক্লাব বিশ্বকাপ। কারণ, ইনজুরির কারণে দুই মাসেরও বেশি তাকে মাঠের বাইরে থাকতে হবে।

শুধু এনদ্রিকই নয়, ইনজুরির কারণে ক্লাব বিশ্বকাপ মিস করবেন জুদ বেলিংহ্যামও। কারণ তিনি দ্রুতই বাম কাঁধের অস্ত্রোপচার করাবেন। তবে, তিনি ক্লাব বিশ্বকাপ খেলবেন কি না, সেটা এখনও নিশ্চিত করা যায়নি। জানা গেছে, হয়তো বিশ্বকাপ খেলেই অস্ত্রোপচার করাবেন। জরুরি হলে আগেও করে ফেলতে পারেন।

 

রিয়ালের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ক্লাবের মেডিক্যাল টিম এনদ্রিকের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের চোটের পরীক্ষা-নীরিক্ষা করে দেখেছে। যেখানে দেখা গেছে, তিনি দীর্ঘদিনের জন্য মাঠে নামতে পারবেন না। রিয়াল মাদ্রিদ যদিও কোনো টাইমলাইন প্রকাশ করেনি। তবে জানা গেছে, অন্তত দুই মাসের জন্য মাঠে নামতে পারবেন না।

১৮ জুন রিয়াল মাদ্রিদ ক্লাব বিশ্বকাপে যাত্রা শুরু করবে। মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে তাদের প্রথম প্রতিপক্ষ সৌদি ক্লাব আল হিলাল। ক্লাব বিশ্বকাপেই নতুন পথচলা শুরু হবে রিয়ালের। কারণ, কার্লো আনচেলত্তির পরিবর্তে ক্লাব বিশ্বকাপে রিয়ালের ডাগআউটে দাঁড়াবেন নতুন কোচ জাবি আলোনসো।

 

 

 

জুদ বেলিংহ্যামের অস্ত্রোপচারের তারিখ নির্ধারণ হয়নি এখনও। তবে ক্লাব এবং খেলোয়াড় দুই পক্ষই চুক্তি করেছে, নতুন মৌসুম শুরুর আগেই যেন সুস্থ হয়ে উঠতে পারেন বেলিংহ্যাম, সেভাবেই প্রক্রিয়া এগুবে।