NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

জার্মানিতে রেলস্টেশনে ছুরি হামলা, আহত ১৮


খবর   প্রকাশিত:  ২৪ মে, ২০২৫, ১১:০৫ পিএম

জার্মানিতে রেলস্টেশনে ছুরি হামলা, আহত ১৮

জার্মানির হামবুর্গ রেলস্টেশনে এক ছুরি হামলায় অন্তত ১৮ জন আহত হয়েছেন। হামলার ঘটনায় সন্দেহভাজন এক নারীকে আটক করেছে স্থানীয় পুলিশ।

স্থানীয় এক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। হামলার মোটিভ বা উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

 

হামবুর্গ পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান অ্যাবেনসেথ বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে কোনো প্রমাণ নেই যে এই নারী রাজনৈতিক উদ্দেশে হামলাটি চালিয়েছেন। কিছু আলামতের ভিত্তিতে আমরা এখন মূলত তদন্ত করছি।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এক এক্স (সাবেক টুইটার)- পোস্টে লিখেছেন,
হামবুর্গ থেকে আসা খবর মর্মান্তিক। আমার সহানুভূতি আহতদের ও তাদের পরিবারের সঙ্গে রয়েছে।

 

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।