NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ছোটবেলা থেকেই নেশায় আসক্ত ছিলেন মাইনুল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৩৩ এএম

>
ছোটবেলা থেকেই নেশায় আসক্ত ছিলেন মাইনুল

 জিবিনিউজ24ডেস্ক//

চট্টগ্রামের পটিয়ায় মাকে গুলি করে হত্যার ঘটনায় ছেলে মাইনুলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়।

নিহত জেসমিন আক্তার পটিয়া পৌরসভার সাবেক মেয়র এবং জাতীয় পার্টির সাবেক নেতা শামসুল আলম মাস্টারের স্ত্রী। মাইনুল তাদের বড় ছেলে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) র‌্যাবের চান্দগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল জীবন-যাপন করতো মাইনুল। নেশায় আসক্ত ছিল, নিয়মিত গাঁজা-ইয়াবা সেবন করত। এসব কারণে তাকে নিয়ে মা-বাবা চিন্তায় থাকতেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। ২০১৩ সালে প্রথম মামলা হয়। এসব থেকে ছেলেকে বাঁচাতে ২০১৭ সালে অষ্ট্রেলিয়ায় পাঠানো হয়েছিল। কিন্তু দুই বছর পর সে দেশে চলে আসে। এরপর আবারও উচ্ছৃঙ্খল চলাফেরা শুরু করে সে। মাইনুলের প্রতি তার বাবাও সন্তুষ্ট ছিলেন না। জীবদ্দশায় তার বাবাও তাকে কোনো সম্পত্তি লিখে দিয়ে যাননি। মাইনুল এইচএসসি পাসের পর আর লেখাপড়া করেননি।