NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

লিটনের মতে, সিরিজ হার ‘জীবনের অংশ’


খবর   প্রকাশিত:  ২২ মে, ২০২৫, ১০:০৫ এএম

লিটনের মতে, সিরিজ হার ‘জীবনের অংশ’

সিরিজটা ছিল দুই ম্যাচের। আলোচনা করে এক ম্যাচ বাড়িয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল, পাকিস্তান সফরের আগে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের আরও একটু ভালোভাবে প্রস্তুত করে নেওয়া, আত্মবিশ্বাস বাড়ানো।

সেটা তো হলোই না। উল্টো বড় ধাক্কা খেলো বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের কাছে নাকানি চুবানি খেয়ে সিরিজ হারের লজ্জায় ডুবলো টাইগাররা।

 

টেস্ট খেলুড়ে কোনো দলের বিপক্ষে এটিই আরব আমিরাতের প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়। অন্যদিকে পূর্ণকালীন অধিনায়ক হয়ে নিজের প্রথম সিরিজেই বিব্রতকর হার দেখলেন লিটন দাস।

এমন হার কি মেনে নেওয়ার মতো? লিটন অবশ্য একে স্বাভাবিকভাবেই দেখতে চান। ম্যাচের পর বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘যখন এখানে এসেছি, সব সময় ম্যাচ জেতার কথাই ভেবেছি। এটা (সিরিজ হেরে যাওয়া) জীবনের অংশ।’

 

 

 

লিটন এই হারে নিজেদের ব্যর্থতার চেয়ে যেন প্রতিপক্ষের কৃতিত্বই বেশি দেখছেন। তার কথা, ‘যখন আপনি ক্রিকেট খেলবেন, প্রতিপক্ষ ভালো খেলবে, তাদের কৃতিত্ব দিতে হবে।’