NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

প্রতি বছরের ৩০ নভেম্বর হবে বিসিএসের বিজ্ঞপ্তি


খবর   প্রকাশিত:  ২১ জানুয়ারী, ২০২৫, ০৫:৫১ এএম

>
প্রতি বছরের ৩০ নভেম্বর হবে বিসিএসের বিজ্ঞপ্তি

এখন থেকে প্রতি বছরের ৩০ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির গঠিত বিসিএস ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

এত দিন পিএসসিতে সাধারণ বিসিএসের বিজ্ঞাপন প্রকাশের কোনো নির্দিষ্ট তারিখ ছিল না। তবে এখন থেকে চাকরিপ্রার্থীদের সুবিধা ও যথাযথ প্রস্তুতির বিষয়টি মাথায় রেখে প্রতিবছর বিজ্ঞপ্তি প্রকাশের দিন নির্দিষ্ট করেছে পিএসসি।

পরীক্ষা ব্যবস্থাপনা কমিটি সূত্র জানায়, এখন থেকে পিএসসি যত বিজ্ঞপ্তি প্রকাশ করবে, তাতে প্রাথমিক বাছাই, লিখিত বা মৌখিক পরীক্ষার তারিখ উল্লেখ করার চেষ্টা করা হবে। অনেক ভেবে-চিন্তে এই তারিখ নির্দিষ্ট করা হবে। এসব তারিখ অনুযায়ী পরীক্ষা নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে। কোনো একটি পরীক্ষার কারণে অন্য কোনো পরীক্ষা যেন ব্যাহত না হয়, সেদিকেও লক্ষ্য রাখা হবে।

পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, বিসিএস ব্যবস্থাপনা সংক্রান্ত কমিটির সভায় বিসিএসের পরীক্ষার বিভিন্ন ধাপের সময় কীভাবে কমিয়ে আনা যায়, সে বিষয়ে নানা প্রস্তাব এসেছে। সভায় প্রতিবছর ৩০ নভেম্বর নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ এবং এতে সব ধাপের পরীক্ষার তারিখ দেওয়ার সিদ্ধান্ত হয়।

শূন্য পদের চাহিদার বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪৫তম বিসিএস সামনে রেখে ক্যাডার কর্মকর্তার শূন্য পদের চাহিদা তৈরির পাশাপাশি নন-ক্যাডারের শূন্য পদের তালিকা তৈরি করতে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। ইতোমধ্যে কিছু তালিকা পাওয়া গেছে।

এ বিষয়ে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুস সবুর মণ্ডল বলেন, ৪৫তম বিসিএসের কর্মকর্তাদের শূন্য পদের তালিকা তৈরির কাজ চলছে। তবে পদসংখ্যা এখনও নির্দিষ্ট হয়নি।