NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৫, ১০:০৫ পিএম

বিমানবন্দরে অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

রোববার (১৮ মে) তাকে আটক করা হয়। নাম-পরিচয় প্রকাশ না করার শর্তে এপিবিএন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিস্তারিত কিছু তারা জানাতে পারেনি।

এছাড়াও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মো. নজরুল ইসলাম জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় ভাটারা থানায় মামলা রয়েছে। যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দিয়েছে। এরপর ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।

 

ফারিয়াকে আটক নাকি গ্রেফতার দেখানো হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, মামলা যেহেতু আছে, তবে সেই মামলায় তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেটি পর্যালোচনা করার পর গ্রেফতারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত আটক।

নুসরাত ফারিয়া মডেল এবং উপস্থাপক হিসেবেও সবার নজর কেড়েছেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে তার বড়পর্দায় যাত্রা শুরু হয়। প্রথম সিনেমায় সাফল্যের পর তিনি ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’ ও ‘বস ২: ব্যক টু রুল’ সিনেমার মতো আরও বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন।

২০২৩ সালে নুসরাত ফারিয়া শ্যাম বেনেগাল নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন। আগওয়ামী লীগ সরকার পতনের পর এ সিনেমায় অভিনয়ের জন্য ব্যাপক সমালোচিত হন তিনি। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে, ‘সুরঙ্গ’, ‘বিবাহ অভিযান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘যদি কিন্তু তবুও’ প্রভৃতি।