NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

গোপন প্রেম, রাশমিকাকে বিয়ের প্রসঙ্গে যা বললেন বিজয়


খবর   প্রকাশিত:  ১৮ মে, ২০২৫, ০৯:০৫ এএম

গোপন প্রেম, রাশমিকাকে বিয়ের প্রসঙ্গে যা বললেন বিজয়

দক্ষিণী তারকা বিজয় দেবরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন বহুদিনের। তবে সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে ‘কিংডম’ খ্যাত এই অভিনেতা বিষয়টি সচেতনভাবেই এড়িয়ে গেলেন। ব্যক্তিগত জীবন নিয়ে কি ভাবছেন জানতে চাইলে তিনি সরাসরি বলেন, ‘এ মুহূর্তে জীবনসঙ্গী খুঁজছি না।’

কেমন স্ত্রী চান? এ প্রশ্নে বিজয়ের সোজা উত্তর, ‘এখন এ বিষয়টা আমি ভাবছি না। তাই কোনো রকম বা ধরন সম্পর্কেও বলতে পারছি না।’

 

আপনার জীবনসঙ্গীর যে মানদণ্ড সেখানে রাশমিকা মান্দানাকে কি রাখা যায়, জানতে চাইলে বিজয় বলেন, ‘ভাল হৃদয়ের যেকোনো নারীকেই সঙ্গী করা যায়।’

এ সময় রাশমিকার সঙ্গে বিজয় অনস্ক্রিন জুটি নিয়ে বলেন, ‘একসঙ্গে খুব বেশি কাজ করা হয়নি আমাদের। ভবিষ্যতে তাই ওর সাথে আরও কাজ করতে চাই। সে অনেক মেধাবী ও মিষ্টি একটা মেয়ে। দিনে দিনে সে নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। ওর মতো সহকর্মীর সঙ্গে কাজ করার আনন্দ আছে।’

 

গুঞ্জন রয়েছে তেলেগু ইন্ডাস্ট্রির পরবর্তী প্রকল্প ‘ভিডি১৪’ ছবিতে আবারও একফ্রেমে দেখা যাবে বিজয়-রাশমিকাকে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

 

 

 

এদিকে বিজয় এখন ব্যস্ত গৌতম তিন্নানুরি পরিচালিত স্পাই থ্রিলার ‘কিংডম’ নিয়ে। দুই পর্বের এ সিরিজের প্রথম ছবি মুক্তি পাবে ৪ জুলাই। ছবিতে মুখ্য নারী চরিত্রে আছেন ভগ্যশ্রী বোর্সে। ছবির প্রথম গান ‘হৃদয়ম লোপালা’ ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে।