NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

মৌলভীবাজারে আরও ৩০ জনকে পুশইন, আটক করলো বিজিবি


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৫, ০৯:০৫ এএম

মৌলভীবাজারে আরও ৩০ জনকে পুশইন, আটক করলো বিজিবি

মৌলভীবাজারের বড়লেখার নিউ পাল্লাথল সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আরও ১৬ জনকে আটক করেছে বিজিবি। এনিয়ে একদিনে মৌলভীবাজার থেকেই ৩০ জনকে আটক করা হলো।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে বিএসএফ তাদের পুশইন করে। তারা বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। আটকদের বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

এর আগে সকালে জেলার কুলাউড়ার মুরাইছড়া সীমান্তে নারী-শিশুসহ আরও ১৪ জনকে আটক করে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, নিউ পাল্লাথল এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ জনকে আটক করা হয়। পরে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত হয়। এর মধ্যে ১৪ জন নারী ও দুজন পুরুষ।

 

উত্তর শাহবাজপুর ইউপির চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ জানান, বিজিবি আজকে আরও ১৬ জনকে আটক করেছে। তারা বাংলাদেশি নাগরিক বলে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে।

 

 

 

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম ১৬ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।