NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

টাইগারদের পাকিস্তান সফর সরকারের সবুজ সঙ্কেত পেয়ে গেছে বিসিবি!


খবর   প্রকাশিত:  ১৬ মে, ২০২৫, ০৯:০৫ এএম

টাইগারদের পাকিস্তান সফর সরকারের সবুজ সঙ্কেত পেয়ে গেছে বিসিবি!

আরব আমিরাতে ২ ম্যাচের টি-টেয়েন্টি সিরিজ খেলে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। সেখানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের মোকাবেলা করার কথা লিটন দাসের দলের।

সবই ঠিকঠাক ছিল; কিন্তু সব গড়বড় করে দিয়েছে ভারত-পাকিস্তানের ৪/৫ দিনের যুদ্ধ। যে কারণে বন্ধ হয়ে যায় পিএসএল, আইপিএল। শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ দলের পাকিস্তান সফর।

 

যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর আবারও এই সিরিজ নিয়ে আলোচনা শুরু হয়। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়, বিষয়টা দুই বোর্ডের মধ্যে আর সীমাবদ্ধ নেই। নিরাপত্তা বিষয়ে সরকারের পক্ষ থেকে অনুমতি দেয়া না হলে সফরও সম্ভব হবে না।

অবশেষে পাকিস্তানে টাইগারদের সফরের বিষয়ে সরকারের পক্ষ থেকে সবুজ সঙ্কেত পাওয়া গেছে বলে জানা গেছে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ এ রিপোর্ট প্রকাশ করেছে আজ।

 

ক্রিকবাজের রিপোর্ট অনুসারে, বিসিবি আজ (১৫ মে) বলেছে, তারা সরকারের কাছ থেকে পাকিস্তান সফরের বিষয়ে সবুজ সঙ্কেত পেয়ে গেছে।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা পাকিস্তান সফরের বিষয়ে (সরকারের কাছ থেকে) সবুজ সংকেত পেয়েছি। যদিও আমরা এখনও আনুষ্ঠানিক চিঠি পাইনি, যা আমরা শিগগিরই পাওয়ার আশা করছি। তবে যতদূর জানি সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা আসন্ন সফরের জন্য আমাদের পাকিস্তান যাওয়ার অনুমতি দেবে।’

ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ হলেও পাকিস্তাস সফরের বিষয়ে বিসিবি বলে আসছিল, পাকিস্তান সফর চূড়ান্ত করার আগে অবশ্যই সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে। এরপর খেলোয়াড়দের সাথেও কথা বলতে হবে।

 

১৪মে (বুধবার) ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য সংযুক্ত আরব আমিরাত পৌঁছায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৭ এবং ১৯ মে এই দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারত-পাকিস্তান যুদ্ধ বন্ধ হওয়ার পর ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে গত ১৩ মে নতুন একটি সংশোধিত সফরসূচি পাঠানো হয়েছে বিসিবির কাছে।

পুরনো সূচি অনুসারে ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত পাকিস্তানের ফয়সালাবাদ এবং লাহোরে ৫ ম্যচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে পিসিবির পক্ষ থেকে বিসিবিতে পাঠানো সংশোধিত সফরসূচি অনুসারে, বাংলাদেশ দলের পাকিস্তান সফর ২৭ মে শুরু হবে বলে আশা করা হচ্ছে এবং শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হতে পারে ৫ জুন।