NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশি বংশদ্ভূত শিক্ষার্থী সাইফের অনন্য সাফল্য


খবর   প্রকাশিত:  ১৫ মে, ২০২৫, ১০:০৫ পিএম

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে বাংলাদেশি বংশদ্ভূত শিক্ষার্থী সাইফের অনন্য সাফল্য

যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে অনন্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সাইফ মোহাম্মদ। ইউনিভার্সিটি অব কানেকটিকাট (ইউকন) থেকে ফিনান্স মাস্টার্স স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন সাইফ মোহাম্মদ। দুই বছরের ডিগ্রি তিনি এক বছরে সম্পন্ন করেছেন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
১২ মে সোমবার সকাল ৯টায় ইউনিভার্সিটি অব কানেকটিকাটে এক বিশাল সমাবর্তন অনুষ্ঠিত হয়। এ সমাবর্তন এর মধ্য দিয়ে সাইফের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ অর্জনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়।
বিগত ৪ মে, ২০২৪ সাইফ মোহাম্মদ একই ইউনিভার্সিটি থেকে (ফিনান্স) অর্থায়ন বিজ্ঞান বিভাগে সম্মানজনক স্কলারশিপ গোল্ড এবং সিলভার মেডল পুরস্কার প্রাপ্ত হয়ে চার বছরের (অনার্স) ব্যাচেলর অ্যাসোসিয়েট ড্রিগ্রি অর্জন করেন।


সাঈফ তার বাবা মোহাম্মদ সাঈদুল হক (সাঈদ) ও মা জোহুরা বেগম রহীম সাথে দীর্ঘদিন ধরে কানেকটিকাটের স্টামফোর্ডে বসবাস করছেন। ছেলের অসাধারণ এ অর্জন সমগ্র বখতিয়ারবাসী হৃদয়ে স্থান করে নিবে বলে বলে আশা করছেন তার বাবা। আগামী দিনেও ছেলে সাইফের জীবনের সুচনা কর্মক্ষেত্রেও উজ্জল দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলে আশা করছেন মা-বাবা। মোহাম্মদ সাঈদুল হক (সাঈদ) ছেলের জন্য দেশ ও প্রবাসের সকলের কাছে দোয়া কামনা করেছেন।