NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৩ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে বাংলাদেশ

মালদ্বীপের বিপক্ষে ড্র আর ভুটানের বিপক্ষে জয়ে ৪ পয়েন্ট নিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। অপেক্ষা ছিল বাংলাদেশ গ্রুপসেরা হয়ে সেমিফাইনাল খেলবে নাকি গ্রুপ রানার্সআপ হয়ে।

মঙ্গলবার সেই সমীকরণ মিলিয়েছে মালদ্বীপ ও ভুটানের ম্যাচ। ৪ বা তার বেশি গোলে মালদ্বীপ জিতলে বাংলাদেশকে টপকে দ্বীপ দেশটি হয়ে যেতো রানার্সআপ। তারা জিততে পারেনি, ড্র করেছে ২-২ গোলে।

 

দুই দলের ম্যাচটি ড্র হওয়ায় বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই ১৬ মে প্রথম সেমিফাইনাল খেলবে। তবে গোলাম রব্বানী ছোটনের দলের অপেক্ষা প্রতিপক্ষের। অন্য গ্রুপে ভারত ও নেপাল এক ম্যাচ জিতে ৩ পয়েন্ট করে অর্জন করেছে। মঙ্গলবার রাতে এই দুই দলের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশের প্রতিপক্ষ।

গোলগড়ে এগিয়ে থাকায় নেপালের বিপক্ষে ড্র করলেই ভারত হবে গ্রুপসেরা। নেপালকে জিততেই হবে। 'বি' গ্রুপের রানার্সআপ দল সেমিফাইনাল খেলবে বাংলাদেশের বিপক্ষে। চ্যাম্পিয়ন দল খেলবে মালদ্বীপের বিপক্ষে। দুটি সেমিফাইনালই হবে ১৬ মে। ফাইনাল ১৯ মে।