NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

কঙ্গোতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু


খবর   প্রকাশিত:  ১২ মে, ২০২৫, ০৮:০৫ এএম

কঙ্গোতে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষের মৃত্যু

কঙ্গোর পূর্বাঞ্চলে ট্যাঙ্গানইকা হ্রদের তীরবর্তী কাসাবা গ্রামে ভয়াবহ বন্যায় শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ কিভু প্রদেশের ফিজি এলাকার অন্তর্গত এই গ্রামে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবারের মধ্যে প্রবল বৃষ্টিপাত ও দমকা হাওয়ার ফলে কাসাবা নদীর পানি উপচে পড়ে এবং এই বিপর্যয়ের সৃষ্টি হয়।

দক্ষিণ কিভু সরকারের মুখপাত্র দিদিয়ে লুগানিয়া জানিয়েছেন, এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং আরও ৩০ জন আহত হয়েছেন। তবে ফিজি অঞ্চলের প্রশাসক স্যামি কালোদজি শনিবার রাতে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১০০ জনের বেশি হতে পারে।

 

এই দুর্যোগ এমন সময়ে ঘটলো, যখন মধ্য আফ্রিকার দেশটি নিরাপত্তাজনিত সংকটে রয়েছে। বছরের শুরু থেকে রুয়ান্ডা-সমর্থিত এম২৩ সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে পূর্বাঞ্চলে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। তবে কাসাবা গ্রাম এখনো কিনশাসার প্রশাসনিক নিয়ন্ত্রণেই রয়েছে এবং এম২৩-এর দখলে যাওয়া অঞ্চলের বাইরে।

 

 

 

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, কাসাবা এলাকা কেবল ট্যাঙ্গানইকা হ্রদ দিয়ে পৌঁছানো সম্ভব এবং সেখানে মোবাইল নেটওয়ার্ক না থাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

সূত্র: রয়টার্স