NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১


খবর   প্রকাশিত:  ১১ মে, ২০২৫, ০৯:০৫ এএম

ইসরায়েলি অবরোধের মধ্যে হামলায় গাজায় শিশুসহ নিহত ২১

গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অবরোধের মধ্যে শনিবার ভোর থেকে চালানো হামলায় কমপক্ষে ২১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এই অবরোধের কারণে যুদ্ধবিধ্বস্ত উপকূলীয় এলাকায় মানবিক সংকট আরো তীব্র হয়েছে। খবর আল জাজিরার।

শনিবার সন্ধ্যায় মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি গৃহহীনদের একটি তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় চারজন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হন।

 

এর আগে, ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানায়, শনিবার সকালে গাজা শহরের সাবরা এলাকায় একটি তাঁবুতে বিমান হামলায় তুলাইব পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন। 

ফ্রান্সের এএফপি সংবাদ সংস্থাকে নিহতদের এক আত্মীয় ওমর আবু আল-কাস জানান, সে সময় তাঁবুর ভিতরে তিনটি শিশু, তাদের মা ও সৎ বাবা ঘুমিয়ে ছিলেন। তখনই দখলদার বাহিনীর একটি বিমান তাদের ওপর বোমা নিক্ষেপ করে।

আবু আল-কাস আরো বলেন, কোনো ধরনের সতর্কতা ছাড়াই এবং বিনা কারণে তাদের ওপর হামলা হয়েছে।

 

 

অন্যদিকে, গাজা শহরের তুফাহ এলাকায় একটি ড্রোন হামলায় ছয়জন নিহত হন এবং শেখ রাদওয়ান এলাকায় জাকুত পরিবারের একটি অ্যাপার্টমেন্টে বোমা হামলায় আরো একজন প্রাণ হারান।

গাজার দক্ষিণাঞ্চলে ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকে রাফাহ উপকূলে ভারি গুলিবর্ষণ করা হয়, যেখানে মোহাম্মদ সাঈদ আল-বারদাউইল নামে একজন নিহত হন। রাফাহর পশ্চিমে আল-মাওয়াসি মানবিক অঞ্চলে হামলায় আরো দুইজন বেসামরিক লোক আহত হন।


 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৩ জন ফিলিস্তিনি নিহত এবং আরো ১২৪ জন আহত হয়েছেন।