NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

ভারত-পাকিস্তান সংঘাতে ৩ রুটে ফ্লাইটের সময়সূচি পরিবর্তন বিমানের

পাকিস্তান এবং ভারতের মধ্যে বিদ্যমান পরিস্থিতিতে পাকিস্তানের আকাশসীমা পরিহার করে ফ্লাইট পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এ কারণে বিমানের টরেন্টো, রোম এবং লন্ডনগামী ফ্লাইটের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

শুক্রবার (৯ মে) বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, আজ ৯ মে থেকে আগামী ৩১ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টরেন্টো, লন্ডন এবং রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ঢাকা-টরেন্টো ফ্লাইট বিজি৩০৫/৩০৬ ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত ৩টা ৪৫ মিনিটের পরিবর্তে তিনটায় (৪৫ মিনিট এগিয়ে আনা হয়েছে)। তবে টরেন্টো থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।

ঢাকা-লন্ডন ফ্লাইট বিজি২০১/২০২ ঢাকা থেকে উড্ডয়নের সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের পরিবর্তে ৭টায় (৪০ মিনিট এগিয়ে আনা হয়েছে)। তবে লন্ডন থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।

 

শুধু বৃহস্পতিবারের জন্য ঢাকা-লন্ডন ফ্লাইট ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত ৮টা ৫০ মিনিটের পরিবর্তে ৮টায় (৫০ মিনিট এগিয়ে আনা হয়েছে)।

এছাড়া ঢাকা-রোম ফ্লাইট বিজি ৩৫৫/৩৫৬ ঢাকা থেকে উড্ডয়ন করবে রাত সাড়ে ১১টার পরিবর্তে ১০টা ৪৫ মিনিট। তবে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটের সময় অপরিবর্তিত থাকবে।

বিদ্যমান পরিস্থিতিতে যাত্রীদের পরিবর্তিত সময় অনুসারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ জানিয়েছে বিমান।