NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও


খবর   প্রকাশিত:  ০৯ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

রাতে রিশাদ-নাহিদ রানার সঙ্গে দুবাই যাবেন দুই বাংলাদেশি সাংবাদিকও

পাকিস্তানের সেনা সদর দপ্তরের শহর রাওয়ালপিন্ডিতে ভারতের ড্রোন হামলায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা বন্ধ করে দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী দুই তিন দিনের মধ্যে আরব আমিরাতে শুরু হবে পিএসএলের বাকি আট ম্যাচের খেলা।

সেই লক্ষ্যে আজ শুক্রবারের কোনো এক সময় পিএসএলের ক্রিকেটার, কোচিং-স্টাফদের বিশেষ বিমানে আরব আমিরাতে পাঠিয়ে দেওয়া হবে। বর্তমানে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অবস্থানরত দুই বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা এবং দুই বাংলাদেশি ক্রীড়া সাংবাদিক তাসফিক পলক ও মাহরুজ হাসান প্রত্যয়ও সেই বহরে থাকবেন বলে জানা গেছে।

তাসফিক পলক শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় রাওয়ালপিন্ডি থেকে মুঠোফোনে  জানান, তাদেরকে মানসিক ও লজিস্টিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বাংলাদেশ সময় রাত ১০টা নাগাদ হয়তো বিশেষ বিমানে তারা সবাই (পিএসএলের সব ভিনদেশি ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফ ও দুই বাংলাদেশি সাংবাদিক) বিশেষ ফ্লাইটে আরব আমিরাতের উদ্দেশ্যে আকাশে উড়াল দেবেন।

 

 

 

পলক বলেন, ‘পিসিবি থেকে আমাদের জানিয়েছে সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে। আমাদের জানিয়ে দেওয়া হয়েছে বিশেষ ফ্লাইট যাত্রার কয়েক ঘণ্টা আগে আমাদের জানিয়ে দেওয়া হবে। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমার ধারণা, বাংলাদেশ সময় শুক্রবার রাত ৯টা থেকে রাত ১০টা নাগাদ বিশেষ বিমান রাওয়ালপিন্ডি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে।’