NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
সংসদ সচিবালয় কমিশনের বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন আরএমটিপি প্রকল্পে ৭ লাখের বেশি পরিবারের জীবিকায় দৃশ্যমান উন্নয়ন ইরান যেন পারমাণবিক শক্তিধর না হয়, রাজা চার্লসও তাতে একমত : ট্রাম্প ক্রিপ্টোকারেন্সি ইরান-যুক্তরাষ্ট্রের ‘গুপ্ত’ খেলা চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগের আগে বিশাল ধাক্কা খেল পিএসজি দুই বছর পর মুক্তি পাচ্ছে বুবলীর কলকাতার সিনেমা সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ হয়েছে : সারাহ কুক যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ব্রিটিশ রাষ্ট্রদূতের অডিও ফাঁস হোয়াইট হাউসে ব্রিটিশ রাজদম্পতি, চলছে জমকালো আয়োজন
Logo
logo

আরব আমিরাতের সর্বোচ্চ পুরস্কার পেলেন পাকিস্তানের সেনাপ্রধান


খবর   প্রকাশিত:  ১০ নভেম্বর, ২০২৪, ১০:০১ এএম

>
আরব আমিরাতের সর্বোচ্চ পুরস্কার পেলেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সর্বোচ্চ পুরস্কারে ভূষিত করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। মঙ্গলবার (১৬ আগস্ট) বাজওয়াকে ‘অর্ডার অব জায়েদ’ পুরস্কার প্রদান করে দেশটি।

এটি আরব আমিরাতের সর্বোচ্চ বেসামরিক পদক। বুধবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব আর্মি স্টাফ (সিওএএস) জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘অর্ডার অব জায়েদ’ প্রদান করেছেন।

রাজধানী আবুধাবিতে একটি অনুষ্ঠানে জেনারেল বাজওয়ার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ, জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলসহ অন্যান্য বড় বৈশ্বিক ও জিসিসি নেতারা ইতোপূর্বে এই পুরস্কার পেয়েছেন।

পাকিস্তানের সেনাপ্রধানের আগে সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই পুরস্কার পেয়েছিলেন।