NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

স্টেডিয়ামের কাছে ড্রোন হামলা, নাহিদ রানার দলের ম্যাচ স্থগিত


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৫, ০৯:০৫ পিএম

স্টেডিয়ামের কাছে ড্রোন হামলা, নাহিদ রানার দলের ম্যাচ স্থগিত

পেহেলগাম হামলার জেরে যুদ্ধে জড়িয়ে পড়েছে ভারত ও পাকিস্তান। দুই দেশই একে অপরের ওপর আক্রমণ-পাল্টা আক্রমণ চালাচ্ছে। এর মধ্যে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে ভারত ড্রোন হামলা চালানোয় নিরাপত্তার স্বার্থে রাওয়ালপিন্ডি ও লাহোর থেকে বাকি ম্যাচ করাচিতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লাহোর, গুজরানওয়ালা এবং রাওয়ালপিন্ডিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ভারত। এর মধ্যে একটি হামলা রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের নিকটবর্তী এলাকায় সংঘটিত হয়, যার কারণে বৃহস্পতিবার রাতে পেশোয়ার জালমি ও করাচি কিংসের মধ্যকার ম্যাচটি স্থগিত করা হয়েছে।

 

পেশোয়ার জালমি শিবিরে আছেন বাংলাদেশি পেসার নাহিদ রানা। বাংলাদেশের আরেক তারকা ক্রিকেটার লেগস্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন খেলছেন লাহোর কালান্দার্সে। দুজনই নিরাপদে আছেন বলে জানা গেছে।

তবে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হলে পিসিবি পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) অথবা কাতারে স্থানান্তরের কথা ভাবছে। এ বিষয়ে বোর্ড বিভিন্ন আন্তর্জাতিক ভেন্যুর লজিস্টিক সুবিধা মূল্যায়ন করছে।

 

প্রথমে রাওয়ালপিন্ডি পরবর্তী ধাপের ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত ছিল। দলগুলো ইতিমধ্যে পিন্ডি স্টেডিয়ামের জন্য প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বর্তমান সংকটজনিত কারণে করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সব ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত হয়েছে।

 

 

 

এছাড়া বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ নিয়েও পুনর্বিবেচনা চলছে। যদি নিরাপত্তা পরিস্থিতি উন্নতি না ঘটে, তবে বিদেশি ভেন্যুতে সিরিজ আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে যাতে খেলা নিরাপদে অনুষ্ঠিত হতে পারে।