NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

শেষ ওভারে ধোনির ছক্কা, রোমাঞ্চকর জয় চেন্নাইয়ের


খবর   প্রকাশিত:  ০৮ মে, ২০২৫, ০৯:০৫ এএম

শেষ ওভারে ধোনির ছক্কা, রোমাঞ্চকর জয় চেন্নাইয়ের

৬ বলে দরকার ৮ রান। হাতে ২ উইকেট। উত্তেজনার পারদ তখন চরমে। কিন্তু আন্দ্রে রাসেলের করা ২০তম ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে সব উত্তেজনায় জল ঢেলে দিলেন মহেন্দ্র সিং ধোনি। ১৮ বলে ১৭ রানের দায়িত্বশীল ইনিংসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে চেন্নাই সুপার কিংসকে ২ উইকেটের জয় এনে দিয়েই মাঠ ছাড়লেন সাবেক অধিনায়ক।

এর আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়া চেন্নাইয়ের ১২ ম্যাচে এটি মাত্র তৃতীয় জয়। ১২ ম্যাচে ৬ নম্বর হার দেখা কলকাতা এখনও প্লে অফের দৌড়ে টিকে রয়েছে।

 

চেন্নাইয়ের লক্ষ্য ছিল ১৮০ রানের। শূন্য করে দুই ওপেনার আয়ুশ এমহাত্রে আর ডেভন কনওয়ে ফিরলেও পরে ডেওয়াল্ড ব্রেভিস আর শিভাম দুবের ব্যাটে রান তাড়ার পথ খুঁজে পায় চেন্নাই। ব্রেভিস ২৫ বলে ৪টি করে চার-ছক্কায় ৫২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ৪০ বলে ৪৫ করেন দুবে।

এর আগে ১৮তম ওভারে মাথিসা পাথিরানা দিয়েছিলেন ১৪ রান। কিন্তু ইনিংসের শেষ ওভারে তিনি করলেন টাইট বোলিং। ফলে পুঁজিটা প্রত্যাশিত হয়নি কলকাতা নাইট রাইডার্সের। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে ৬ উইকেটে ১৭৯ রানে থেমে যায় কলকাতা।

 

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রহমানুল্লাহ গুরবাজকে (৯ বলে ১১) হারালেও এরপর সুনিল নারিন আর আজিঙ্কা রাহানের ব্যাটে পাওয়ার প্লের ৬ ওভারে ৬৭ রান তুলেছিল কলকাতা।

নারিন ১৭ বলে ২৬ করে অষ্টম ওভারে সাজঘরে ফেরত যান। ওই ওভারেই আউট হন অঙ্কৃশ রঘুবানসি (১)। এরপর দলকে একশ পার করে দেন রাহানে। ৩৩ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৮) এসে ফেরেন কলকাতা অধিনায়ক।

উইকেটে এসেই মেরে খেলতে থাকেন আন্দ্রে রাসেল। ২১ বলে ৩৮ করেন ৪ চার আর ৩ ছক্কায়। রিঙ্কু সিং ফেরেন ৬ বলে ৯ করে।

 

এরই মধ্যে উইকেটে সেট হয়ে যান মনিশ পান্ডে। যদিও শেষদিকে সেভাবে হাত খুলতে পারেননি। মাথিসা পাথিরানার শেষ ওভারে মাত্র ৬ রান নিতে পারে কলকাতা। মনিশ ২৮ বলে একটি করে চার-ছক্কায় ৩৬ রানে অপরাজিত থাকেন।

 

 

 

৩১ রান খরচায় ৪টি উইকেট নেন চেন্নাইয়ের আফগান স্পিনার নুর আহমেদ।