NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

সাকিব আর্জেন্টিনার জার্সি উপহার দিলেন সেই ভক্তকে


খবর   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২৩, ০৯:৩৩ এএম

>
সাকিব আর্জেন্টিনার জার্সি উপহার দিলেন সেই ভক্তকে

স্বপ্ন পূরণ হলো সাকিব আল হাসানের সেই ক্ষুদে সমর্থকের। দীর্ঘ প্রায় ৩ মাস অপেক্ষার পর মঙ্গলবার প্রিয় খেলোয়াড়ের সঙ্গে দেখা হয় ৬ বছরের নাঈম শেখের। গতকাল সাক্ষাতের পর সাকিব চেয়েছিলেন ভক্তের আবদার মেটাতে। এজন্য ব্যাট, জার্সি কিনে দিতে চান টাইগার অলরাউন্ডার। 

আজ বুধবার সেই উপহার বুঝে পেলেন সাকিবের নামে নিজের নাম রাখা সেই ক্ষুদে ভক্ত। সঙ্গে চমক হিসেবে থাকল আর্জেন্টিনার জার্সি!

আজ মিরপুরে অনুশীলন শেষে নাঈমকে ভালো মানের স্পোর্টস সামগ্রীর দোকানে পাঠান সাকিব। সেখানে নাঈমের পছন্দ অনুযায়ী দুটি ক্রিকেট বল (লাল ও সাদা) একটি ক্রিকেট ব্যাট (সাকিবের ব্যাট স্পন্সর এসজির) তিনটি জার্সি, দুইটি ট্রাউজার ও এক জোড়া জুতা কিনে দেওয়া হয়।

তিনটি জার্সির মধ্যে একটি আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি বেছে নেন নাঈম। সাকিব আল হাসানের মতোই তারও পছন্দ লিওনেল মেসির আর্জেন্টিনা।

প্রিয় তারকা সাকিবের কাছ থেকে উপহার পেয়ে উচ্ছ্বসিত নাঈম। সব উপহার নিয়ে স্টেডিয়ামে আসে শিশুটি। সাকিবের দেওয়া ব্যাট-বল দিয়েই ক্রিকেটার হতে চায় ছোট্ট সেই ভক্ত। তার দুই চোখে আগামীর সাকিব হওয়ার স্বপ্ন!