NYC Sightseeing Pass
ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী ইরানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বার্থরক্ষায় সম্ভাব্য সব কিছু করব : পুতিন যুদ্ধে অর্থনৈতিক প্রভাব নিয়ে জরুরি বৈঠকে বসবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বিজিএমইএর গলফ টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় ‘দৌড়’ বিজেপি ছাড়তেই অভিনেত্রীকে ধর্ষণের হুমকি আজ যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রয়েছে যেসব কর্মসূচি দেশ ছেড়ে পালানোর চেষ্টা তনু হত্যাকাণ্ডের রিপোর্ট দেওয়া চিকিৎসকের ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহদী আমিনের সাক্ষাৎ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প
Logo
logo

শাকিব খানকে দেখে আবেগে কেঁদে ফেললেন তরুণী


খবর   প্রকাশিত:  ১২ এপ্রিল, ২০২৫, ০৩:৩৫ এএম

>
শাকিব খানকে দেখে আবেগে কেঁদে ফেললেন তরুণী

ছোটবেলা থেকেই প্রিয় নায়ক শাকিব খানকে সরাসরি দেখার স্বপ্ন এক তরুণীর। কিন্তু কখনো সুযোগ হয়ে ওঠেনি। অবশেষে দেখলেন, আর দেখার পর নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। কেঁদেই ফেললেন।

ঘটনাটি ঘটেছে আজ বুধবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এ সময় যুক্তরাষ্ট্র থেকে নয় মাসের সফর শেষে ঢাকায় পা রাখেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান।

বিমানবন্দরের কাজ সেরে বের হয়ে আসার পর শাকিবকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন অপেক্ষারত শত শত ভক্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা ছুটে এসেছেন। বোরকা পরিহিত এক তরুণীও এসেছিলেন শাকিবকে দেখতে। ভিড় ঠেলে এক পলকের জন্য প্রিয় নায়কের দেখাও পান।

shakib khan fan
স্বজনকে জড়িয়ে ধরে কাঁদছেন সেই তরুণী

এরপর আবেগে কেঁদে ফেলেন তিনি। চোখ মুছতে মুছতে কান্নারত কণ্ঠে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই শাকিব খানকে দেখার ইচ্ছে ছিল। আজ দেখলাম। অনেক ভালো লেগেছে। আমার জীবন সার্থক হয়েছে। তিনি ভালো থাকতে বলেছেন।’

এমন অসংখ্য ভক্ত শাকিবকে দেখতে ও বরণ করে নিতে এসেছেন বিমানবন্দরে। প্রিয় নায়কের জন্য বিভিন্ন স্লোগান বেঁধেছেন তারা। এছাড়া ফুল দিয়েও বরণ করে নিয়েছেন।

ভক্তদের এই ভালোবাসার প্রতিদানে নতুন কাজের খবর দেবেন বলে জানিয়েছেন শাকিব খান। শিগগিরই এক এক করে সুখবরগুলো প্রকাশ্যে আনবেন তিনি।