NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, এপ্রিল ২৭, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল বিজয়ী


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল বিজয়ী

আহমেদাবাদের কাছে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ‘ইন্ডিয়ান আইডল’ জয়ী গায়ক পবনদীপ রাজন। জানা গেছে, সোমবার (৫ মে) ভোর ৩টা বেজে ৪০ মিনিট নাগাদ তার গাড়িটি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়।‌ সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তরুণ এই গায়ককে।

ভারতীয় একাধিক গণমাধ্যম বলছে, অন্তর্জালে ছড়িয়ে পড়েছে পবনদীপের একটি ভিডিও। সেখানে দেখা গেছে হাসপাতালের বেডে শুয়ে আছেন পবন। তার অবস্থা বেশ গুরুতর। তার চিকিৎসা চলছে। তার শারীরিক অবস্থার আপডেট পাওয়া যায়নি।

 

পবনকে এই অবস্থায় দেখে চিন্তার ভাঁজ পড়েছে অনুরাগীদের কপালে।

‘ইন্ডিয়ান আইডল ১২’ এর বিজয়ী হয়ে আলোচনায় আসেন পবনদীপ রাজন।