NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩
ব্রেকিং নিউজ
ব্যাংকগুলো ‘খালি হয়ে গেছে’: অর্থমন্ত্রী বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান এমপির গাড়িতে হামলায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির নির্দেশ ডেপুটি স্পিকারের ওয়াশিংটনে গুলির ঘটনায় নিরাপত্তা বাহিনীর প্রশংসা ট্রাম্পের সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় বন্দুকধারীর হানা, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে ১৩ কোটি টাকা আত্মসাৎ মামলায় পূজা চেরীর বাবা কারাগারে মে দিবসে সমাবেশ করবে শ্রমিক দল, অতিথি তারেক রহমান ফেসবুক পোস্টের জন্য গ্রেপ্তার, সরকারের কর্মকাণ্ডে এইচআরডব্লিউর উদ্বেগ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, আসছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরাও
Logo
logo

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!


খবর   প্রকাশিত:  ০৫ মে, ২০২৫, ০৭:০৫ পিএম

বাংলাদেশ সোসাইটির ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন শাহ নেওয়াজ!

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের ‘আমব্রেলা সংগঠন’ হিসেবে পরিচিত বাংলাদেশ সোসাইটির নব মনোনীত ট্রাষ্টি বোর্ড আগামী পহেলা জুন থেকে দায়িত্ব পাচ্ছেন। সোসাইটির পক্ষ থেকে ২/১ দিনের মধ্যেই বোর্ডের সকল সদস্যকে অফিসিয়ালি চিঠি দেয়া হচ্ছে। ইতিমধ্যেই চিঠি চুড়ান্ত হেেয়ছে। এদিকে নতুন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান কে হচ্ছেন তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে ধারণা করা হচ্ছে বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ-ই হচ্ছেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান।
বাংলাদেশ সোসাইটির একাধিক সূত্রে জানা গেছে, নব মনোনীত ১২ সদস্যের ট্রাষ্টি বোর্ডের সদস্যকে ২/১ দিনের মধ্যে তাদের অফিসিয়াল চিঠি হস্তান্তর করা হবে। বোর্ড সদস্যরা আগামী পহেলা জুন থেকে দায়িত্বপ্রাপ্ত হবেন এবং তাদের দায়িত্ব গ্রহণের আগেই সোসাইটির কার্যকরী কমিটির কর্মকর্তাদের সাথে তাদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। বোর্ডের সদস্যা দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর তারা সভায় মিলিত হবেন এবং সেই সভায় চেয়ারম্যান মনোনীত করবেন। জানা গেছে, ট্রাষ্টি বোর্ডের সভায় আলোচনা ভিত্তিতে চেয়ারম্যান মনোনীত করার উদ্যোগ নেয়া হবে। সে উদ্যোগ সফল না হলে ট্রাষ্টি সদস্যদের গোপন সিদ্ধান্তে/ভোটে চেয়ারম্যান মনোনীত হবে।   
সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, সব দিক বিবেচনায় বিশিষ্ট ব্যবসায়ী লায়ন শাহ নেওয়াজ নতুন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে আছেন। তার বাইরে সোসাইটির সাবেক সভাপতি ফার্মাসিস্ট আক্তার হোসেন ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা রয়েছে। এর বাইরে আপাতত: আর কারো নাম আলোচনায় নেই বলে সূত্রগুলো জানিয়েছে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল, রোববার সোসাইটি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে কার্যকরী পরিষদের কর্মকতাদের গোপন ভোটে ১২ জনকে নতুন বোর্ড গঠন করা হয়। ট্রাষ্টি বোর্ডের নতুন সদস্যরা হলেন- আক্তার হোসেন, কাজী আজহারুল হক মিলন, আজিমুর রহমান বোরহান, আতরাউল আলম, আব্দুর রহিম হাওলাদার, শাহ নেওয়াজ, ডা. এনামুল হক, জুনাইদ চৌধুরী, কাজী সাখাওয়াত হোসেন আজম, ফখরুল ইসলাম দেলোয়ার, আহসান হাবীব এবং নাঈম টুটুল। এদের মধ্যে অধিকাংশই নতুন মুখ।